দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই মিলিয়ন ডলার দিলেন বিয়ন্সে
বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলেসের ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার পরিবার। ব্যবসা, বাড়ি-গাড়ি; সব হারিয়ে নিঃস্ব অনেকে। অন্তত ২৪ জনের মৃত্যুও হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসছেন হলিউডের অনেক তারকা। কেউ দাবানলে আশ্রয়হীনদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। কেউ দিচ্ছেন আর্থিক সাহায্য।
হলিউডের গায়িকা বিয়ন্সেও এগিয়ে এলেন এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। তিনি দিচ্ছেন ২.৫ মিলিয়ন ডলার। তার ‘বেগুড’ (BeyGOOD) ফাউন্ডেশন থেকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি এখন আভটাডেনা এবং পাসাডেনার মতো এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্নির্মাণে সহায়তা করবে। বিয়ন্সের ফাউন্ডেশন শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা দিচ্ছে না, সেই সঙ্গে অন্যান্য এলাকায় গির্জা এবং কমিউনিটি সেন্টারে প্রাথমিক সাহায্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।
এই অগ্নিকাণ্ডের পর হলিউড সংশ্লিষ্ট আরও অনেক প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছে। গত শুক্রবার ওয়াল্ট ডিজনি কোম্পানি ১৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং সাহায্যের জন্য। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ফক্স কর্প ১ মিলিয়ন ডলার দান করেছে আমেরিকান রেড ক্রস এবং লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টকে।
এছাড়াও লিভ নেশন একটি ফায়ার এইড কনসার্টের আয়োজন করার পরিকল্পনা করেছে। এটি ৩০ জানুয়ারি ইনগেলউড, ক্যালিফোর্নিয়ার ইনটুইট ডোমে অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানেও দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও ঘরবাড়ি পুনঃর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য বড় উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







