সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে শর্মিলা
বিনোদন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গত বছরের আসরে জুরি হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর। সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের সঙ্গে ভারতের খ্যাতিমান এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ছেলে সাইফ আলি খান এখন কেমন আছেন? জবাবে বাঙালি মায়ের মতোই জানিয়েছিলেন, ছেলে আগের চেয়ে ভালো আছে। ঠিক একই সময়ে ঢাকায় যখন চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তখন জানা গেল সাইফ আলি খানের ওপরে হামলার খবর। গতকাল সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। ছবি শিকারিদের ক্যামেরায় সেই মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে। শর্মিলার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ, গায়ে কালো শাল। গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষীয়ান এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাইফের বোন সোহা আলি খান।
হাসপাতালে নেওয়ার পর সাইফের শরীরে দুটি গুরুতর জখমে সার্জারি করেন চিকিৎসকেরা। তার মেরুদণ্ডের কাছেই বিধে ছিল ভাঙা ছুরির ফলা। প্রায় আড়াই ঘণ্টায় দুটি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শংকামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। শারীরিক জটিলতা তৈরি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। আজ শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা জানানো হয়নি।
গত বছরের জানুয়ারি মাসে শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন সাইফ আলি খান। ব্যথা নিয়েই কাজ করে যাচ্ছিলেন তিনি। তবে বেশিক্ষণ সেটা সহ্য করতে পারেননি তিনি, দ্রুত তাকে হাসপাতালে নিতে হয়েছিল। সেবার তার শরীরে অস্ত্রোপচার করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। এরপর বেশ কিছুদিন বিশ্রামে যেতে হয় অভিনেতাকে।
সাইফ আলি খানকে সর্বশেষ দেখা গেছে একাধিক ভাষায় মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘দেবারা’য়। ছবির প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর। এর পর সাইফকে দেখা যাবে সিদ্ধান্ত আনন্দের ‘জুয়েল থিফ: দ্য রেড সান চ্যাপ্টার’ ছবিতে।
(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- উত্তম ও অধম
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
-1.gif)







