বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় সকাল রাজ
বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী সকাল রাজ। মডেলিংয়ের মাধ্যমে তিনি শোবিজে যাত্রা করেছেন। প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন রাজ। সিনেমার নাম ‘আতরবিবিলেন’। সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু।
প্রথম সিনেমা নিয়ে অনুভূতি জানিয়ে সকাল রাজ বলেন, ‘এত তাড়াতাড়ি সিনেমায় অভিনয় করব কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম আরও কিছু সময় নিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই সিনেমায় আসব। কিন্তু “আতরবিবিলেন” সিনেমার গল্পটা আমাকে এতটাই টেনেছে যে গল্পটা শুনেই আর লোভ সামলাতে পারিনি। এই সিনেমায় যদি অভিনয় না করতাম হয়তোবা আমার জীবনের একটা অপ্রাপ্তি থেকে যেত।’
সকাল রাজ আরও বলেন, ‘সিনেমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি বাকিটা আমার দর্শকরা সিনেমা হলে দেখে বলতে পারবে।’
অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সকাল রাজ বলেন, ‘নায়ক হতে নয়, একজন ভালো অভিনেতা হতে আমি সিনেমা জগতে এসেছি। গল্প পছন্দ হলে যে কোনো চরিত্রে অভিনয় করতে আগ্রহী।’
আসছে ঈদে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সকাল রাজ বলেন, ‘অসাধারণ সামাজিক গল্পের এই সিনেমাটি পুরো পরিবার নিয়ে দেখার মতো। আশা করি, দর্শক নিরাশ হবেন না। সকলকে সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ থাকবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমাটির শুটিং হয়েছে।
‘আতরবিবিলেন’ সিনেমাটিতে রাজের নায়িকা হয়েছেন ফারজানা সুমি। এছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সীমান্ত প্রমুখ।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








