‘অনেক ক্ষতচিহ্নের দাগ থাকে না’
বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘লজ্জা টু’। কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথম পার্টের মতো দ্বিতীয় সিজনেও জয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। জয়া নামে একজন নারীর একা থাকার সংগ্রাম দেখা যাবে সিরিজটিতে।
এ সিরিজের মুক্তি উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শারীরিক নির্যাতন নিয়ে সমাজ কথা বললেও মানসিক নির্যাতন নিয়ে কথা কম হয়। ‘লজ্জা’ সিরিজের দ্বিতীয় সিজনেও কী বিষয়টি উঠে এসেছে?
জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, “সিজন ওয়ানে আমরা বলেছিলাম, গায়ে হাত না দিয়েও আঘাত করা যায়। অনেক ক্ষতচিহ্নের কালশিটে দাগ থাকে না। সেটা আরো মুশকিল। বাইরে থেকে সেই দাগ কিন্তু দেখা যায় না। আর সেখানেই জয়ার স্ট্রাগল।”
ভারবাল অ্যাবিউজের শিকার হয়েছেন কি না? উত্তরে প্রিয়াঙ্কা সরকার বলেন, “কিছু মানুষ আছেন তারা গালাগালিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদি সেটা পছন্দ না হয় আমাদেরকেই তো মুখ খুলতে হবে।”
একটি রিসোর্টে মারা যায় জয়ার বন্ধু শৌর্য। সেখানে জয়াও ছিল। শৌর্যর সঙ্গে জয়ার অবৈধ সম্পর্ক ছিল, সবাই এমন সন্দেহ করতে থাকে। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যেসব মানুষকে পাশে পেয়েছিল জয়া, তারাও দূরে চলে যায়। ফলে আরো কোণঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসার, সন্তান— সব হারিয়ে শূন্য হাতে বিচারব্যবস্থার দ্বারস্থ হয় জয়া। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘লজ্জা টু’ সিরিজের কাহিনি। এই জয়া চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তা ছাড়াও অভিনয় করেছেন দীপঙ্কর দে, অনিন্দিতা বসু, অনুজয় চ্যাটার্জি প্রমুখ।
ব্যক্তিগত জীবনে টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে ভালোবেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে সহজ নামের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ে-বিচ্ছেদ থেকে আবার সংসারে ফেরা— সব কিছু নিয়েই তুমুল সমালোচিত হয়েছেন এই দম্পতি। ফলে ব্যক্তিগত জীবনেও অনেকটা সংগ্রাম করেছেন প্রিয়াঙ্কা।
(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








