৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে গাইবে সোলস
বিনোদন ডেস্ক : দেখতে দেখতে সোলস ব্যান্ডের আত্মপ্রকাশের ৫০ বছর হয়ে গেল। পথ চলার এই মাইলফলক ছুঁয়ে আপ্লুত গানের এই দলটি। তারা এ উপলক্ষে জন্মস্থান চট্টগ্রামেই গাইতে চলেছে আনপ্লাগড কনসার্টে। আগামী ২ মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি।
মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।
এই কনসার্টের বিস্তারিত তুলে ধরে গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, যারা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে।
২ মে শুক্রবার রাত ৮টায় কনসার্ট শুরু হবে। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়।
প্রসঙ্গত, চট্টগ্রামে ১৯৭৩ সালে আনুষ্ঠানিক যাত্রা করে সোলস ব্যান্ড। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য।
(ওএস/এএস/এপ্রিল ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








