‘যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো’
বিনোদন ডেস্ক : ‘যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো। তারপর তিন বছরের রূপরেখা তৈরি করবো’, বললেন সদ্য জয়ী অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম।
সোমবার ডাকা হয়েছে সভা। সেখানে দিনক্ষণ নির্ধারণ করা হবে, কবে নতুন কমিটি শপথ নেবে। সেইসঙ্গে কমিটি গঠন করার পর তাদের পরিকল্পনা প্রসঙ্গেও আলোচনা হবে।
সংগঠনের নবনির্বাচিত কমিটি কোন কোন কাজকে আগে গুরুত্ব দিয়ে শুরু করবে? জাগো নিউজের এ প্রশ্নে অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘আমরা এখনো বসিনি। একক কোনো সিদ্ধান্তের ব্যাপার এটা নয়। আমরা ২১ জন মিলে বসে প্রথমে বুঝতে চেষ্টা করবো যে, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। সবার মতামত আছে এবং যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো। তারপর তিন বছরের রূপরেখা তৈরি করবো যে, আমরা কীভাবে আগাবো।’
তিন বছর মেয়াদের এই কমিটিতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। গতকাল শনিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূইঁয়া ও ফারুক আহমেদ।
তিন বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন সহসভাপতি আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন ও সুজাত শিমুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন, আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক সূচনা শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আর এ রাহুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম ও দপ্তর সম্পাদক হয়েছেন মাসুদ আলম তানভীর।
কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল অভিনয়শিল্পীদের মিলনমেলা। বিভিন্ন বয়সী শিল্পীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন। নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুরে ছিল বিরতি। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী, ভোটার সংখ্যা ৬৯৯।
(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








