শোক নাকি প্রতিশোধ, কী থাকছে নতুন অ্যাভাটারে
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর, ‘অ্যাভাটার’ সিরিজের নতুন কিস্তির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর সেই ছবিতে দেখা গেছে নৈতিরি চরিত্রে অভিনয় করা জোই সালদানা তার ধনুক তাক করে আছেন। চোখে মুখে তীব্র রাগের ছাপ। এটি নেটিজেনদের মুগ্ধ করেছে। চলছে আলোচনা। আভাস মিলেছে, আসতে চলেছে চোখ ধাঁধানো নতুন অ্যাভাটার।
চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এম্পায়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জোই সালদানা জানিয়েছেন, আগের কাহিনির মর্মান্তিক পরিণতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি নৈতিরি। দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর শেষদিকে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে নৈতিরি ও জেকের পরিবার। সেখানে তাদের সন্তান নেটেয়াম নিহত হয়। সেই ‘অন্তহীন শোক’ এখনো তাড়া করে ফিরছে নৈতিরিকে।
সালদানা বলেন, ‘সেই বেদনার যেন কোনো শেষ নেই। আর ঠিক সেখান থেকেই জন্ম নিচ্ছে এক অদম্য ক্রোধ। এই কিস্তিতে সুলি পরিবারকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।’
তিনি আরও জানান, নৈতিরির ভেতরকার এই সংঘর্ষ শুধু স্বামী জেকের সঙ্গে সম্পর্কেই নয়; সে তার নিজের অস্তিত্ব, তার জাতি, ভূমি এবং নাভি সম্প্রদায়ের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলবে।
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ সুলি পরিবার চলে যাবে প্যান্ডোরার আগ্নেয়গিরিময় অঞ্চলে। তারা পরিচিত হবে মাংকওয়ান গোত্রের সঙ্গে। সেখানেই নৈতিরির মুখোমুখি হবে এক শক্তিশালী নারীনেতা ভারাংয়ের। এ চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন।
পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, এই ছবিতে জোই সালদানার অভিনয় অনন্য উচ্চতায় পৌঁছেছে।
‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি আগামী ১৯ ডিসেম্বর সারাবিশ্বের নানা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
(ওএস/এএস/মে ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
- চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন
- শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
- ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন
- এবার জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে কাজী আব্দুল মাজেদ একাডেমী
- কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ
- নিয়ম বহির্ভূতভাবে দুস্থ নারীদের চাল বিতরণ করছেন চেয়ারম্যান, জানেন না কর্মকর্তারা
- কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
- বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ায় সেই মহিলা মেম্বারকে কারণ দর্শানোর নোটিশ
- সংসদে দাঁড়িয়ে ফরিদপুরের উন্নয়ন ও জনকল্যাণে নানা দাবি এমপি নায়াব ইউসুফের
- গোয়ালঘরে বাস করা মেয়েটির ভাগ্যেও জুটলো না শিক্ষাবৃত্তি
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- সোনাতলায় মরা গরু জবাইয়ের অভিযোগে নারীকে জরিমানা
- সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
- মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: পরিচালকের ১০ বছরের কারাদণ্ড
- ‘জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ’
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- করতোয়া নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
- গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা
- ফরিদপুরে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের ওপর বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালালো বিএসটিআই
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
-1.gif)







