শুরু হলো কান চলচ্চিত্র উৎসব, বাংলাদেশের নজরে ‘আলী’
বিনোদন ডেস্ক : পর্দা উঠলো মর্যাদাপূর্ণ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১ টা ১৫ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে নানা দেশের তারকারা এতে অংশ নেন। হাজির হয়েছেন বরেণ্য সব পরিচালক ও প্রযোজকেরা। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবার্ট ডি নিরো। তিনি তার অভিনয় জীবনের জন্য অনারারি পাম ডি’অর পুরস্কার গ্রহণ করেন। ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে।
এবারের উদ্বোধনী ফিল্ম হিসেবে দেখানো হয়েছে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’। আমেলি বনিন তার প্রথম চলচ্চিত্রেই প্রমাণ করেছেন তিনি শিল্পের একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম।
এবার উৎসবে আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’র স্পেশাল স্ক্রিনিং হবে। ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে।
এবারে মূল প্রতিযোগিতায় ২২টি ছাড়াও আঁ সাঁর্তে রিগা বিভাগে ২০টি, প্রতিযোগিতার বাইরে ১২টি, কান প্রিমিয়ারে ১০টি, স্পেশাল স্ক্রিনিংসে ৯টি, কান ক্ল্যাসিকসে ৩০টি, সিনেমা দ্যু লা প্লাজে ১৬টি, শর্টফিল্ম প্রতিযোগিতায় ১১টি, শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফ-এ ১৬টি ও ইমারসিভ প্রতিযোগিতায় ১৬টিসহ মোট ১৬২টি পূর্ণদৈর্ঘ্য, মাঝারি দৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে গ্রাঁ প্রিঁ, জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
বাংলাদেশ ও ‘আলী’
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। এর মাধ্যমে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবার উড়বে লাল-সবুজ পতাকা। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। আলীর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।
(ওএস/এএস/মে ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








