আজীবন সম্মাননা পাচ্ছেন শিবলী-নীপা
বিনোদন ডেস্ক : অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’র চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১৬ মে) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ২০২৪-এর ঈদুল ফিতর থেকে ২০২৫-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নিজস্ব ওয়েব সাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের। গত বছর তৃতীয় সিজন থেকে বাইফা আজীবন সম্মাননা প্রধান শুরু করে। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে প্রথমবার সেই সম্মাননা প্রদাণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।
শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকলেও তিনি এই পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন, যা আগামীকাল অনুষ্ঠানে দেখানো হবে।
শামীম আরা নীপাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুখবরটি দেন বাইফা চতুর্থ সিজনের পরিচালক পর্ষদের দুই সদস্য জনপ্রিয় মডেল অন্তু করিম ও সাংবাদিক আল মাসিদ (রণ)।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীপা বলেন, আজীবন সম্মাননা তারাই পান যারা পুরোটা জীবন তার কর্মে একনিষ্ঠ থাকেন ও দেশের জন্য কিছু করেছেন। আমাকে সেই সম্মাননা প্রধান করায় নিজের কর্মজীবনের সার্থকতা অনুভব করছি। আমি গভীরভাবে সম্মান বোধ করছি।
শামীম আরা নীপা বাংলাদেশের নৃত্য জগতের অন্যতম নাম। ধ্রুপদি, লোক ও সৃজনশীল নৃত্যের প্রতিটি ধারায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ শিল্পী হিসেবে। দেশের সর্ববৃহৎ আয়োজন তো বটেই, নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বিশ্বদরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য।
নাচের পাশাপাশি তিনি সফলভাবে কাজ করেছেন নৃত্য নির্দেশনায় এবং অভিনয়েও রেখেছেন স্বাক্ষর। দেশের একমাত্র নৃত্যশিল্পী হিসেবে লাক্সের মডেল হওয়ার নজির শুধু তারই আছে। নৃত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশে পদক (২০১৭), মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স-চ্যানেল আই আজীবন সম্মাননাসহ বহু সম্মাননা।
তিনি বর্তমানে বাংলার বিলুপ্তপ্রায় লোকনৃত্য নিয়ে গবেষণায় নিয়োজিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার।
এদিকে, শিবলী মোহাম্মদ বাংলাদেশের আরেক খ্যাতিমান নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক। তিনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে দক্ষতার সঙ্গে কত্থক নৃত্যের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার হাত ধরেই দেশে কত্থক নৃত্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
শিবলী মোহাম্মদ বিদেশের বহু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্যশিল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নৃত্যকলা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ সম্মাননা। এরমধ্যে উল্ল্যেখযোগ্য- একুশে পদক, শিল্পকলা পদক, ইউনেস্কো পদক, মেরিল-প্রথম আলো পুরস্কার, লাক্স-চ্যানেল আই আজীবন সম্মাননা।
শামীম আরা নীপা এবং শিবলী মোহম্মদ এ দেশের নৃত্যের শ্রেষ্ঠ জুটি হিসেবে বিবেচিত। নতুন প্রজন্মকে নৃত্য শিক্ষায় উৎসাহিত করতে মুহাম্মদ জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে এই জুটি গড়ে তুলেছেন দেশের অন্যতম নৃত্য প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’।
(ওএস/এএস/মে ১৬,২০২৫)
পাঠকের মতামত:
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট
- ‘গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে’
- বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







