ভারতীয় উৎসবে মোশাররফ-মেহজাবীনের সিরিজ ও সিনেমা
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)। এবারের উৎসবটি বিশেষ হয়ে উঠেছে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে। উৎসবে রিস্টোর করা তার দুটি কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শিত হবে।
এ উৎসবে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি আলোচিত প্রজেক্ট। তার একটি মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’ এবং অন্যটি হলো নুহাশ হুমায়ূনের নির্মিত হরর সিরিজ ‘২ষ’।
২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘সাবা’ এরই মধ্যে বিশ্বের ১০টিরও বেশি উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এটি দেখানো হবে মেলবোর্ন উৎসবের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। গল্পটি আবর্তিত হয়েছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে। যার বাবা মারা গেছেন, মা শয্যাশায়ী, আর পরিবারের হাল ধরতে গিয়ে নিজের স্বপ্ন-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছেন সে। মায়ের হঠাৎ হার্ট অ্যাটাকের পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। এই আবেগঘন বাস্তবতায় নির্মিত সিনেমাটি মেলবোর্ন উৎসবে ১৭ আগস্ট প্রদর্শিত হবে।
এদিকে, ‘২ষ’ সিরিজেরও রয়েছে উৎসবে শক্ত উপস্থিতি। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রির মিশেলে তৈরি চারটি ভিন্ন গল্প নিয়ে সাজানো এই সিরিজ লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। সিরিজটির প্রদর্শনী হবে ২০ আগস্ট ও ২৪ আগস্ট, দুটি ভিন্ন দিনে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ অনেকে।
বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে টালিউডের কয়েকটি চলচ্চিত্র। রয়েছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহার ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের ‘পুরাতন’, এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।
(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








