‘আলো আর আসবে না, আপনারা অন্ধকারে নিমজ্জিত’
বিনোদন ডেস্ক : ‘আজকে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দোসরমুক্ত হয়নি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে গত বছরের এই দিনে কিছু সুবিধাবাদী, স্বৈরাচারের দোসরা অবস্থান নিয়েছিল ছাত্র-জনতার বিপক্ষে৷ তারা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য। তাদের বলতে চাই আলো আর আসবে না। আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। আপনারা অন্ধকারে নিমজ্জিত আর আপনাদের চেহারা দেখা যাবে না। ’
কথাগুলো বলেছিলেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার ও বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
রবিবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মূল ফটকের সামনে চলচ্চিত্র কর্মীদের আয়োজনে চলচ্চিত্রের কালো দিবস কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনের দেশের শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়। একদল আন্দোলনের পক্ষে তো আরেকদল ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল। শুধু তাই নয়, আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা।
সেই সব শিল্পীদের উদ্দেশ্য করে নায়ক উজ্জ্বল বলেন, আজ আমরা কালো পতাকা হাতে দাঁড়িয়ে আছি কারণ আপনারা অন্ধকারের মাঝে চোরের মতো পালিয়ে যান। আপনাদের দেখলে আমাদের ঘৃণা হয় আপনার আর জনসম্মুখে আসবেন না। যদি শিল্পকলা, এফডিসি, বিটিভি কিংবা বাংলা একাডেমির দিকে তাকান দেখবেন আপনাদের জন্য অন্ধকার ছেয়ে গেছে।
উজ্জ্বল আরও বলেন, আপনাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে সেটা স্বীকার করে জাতির কাছো ক্ষমা চান। কিন্তু সেটা আপনারা এখনও করেননি৷ আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াব, কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও ঠাঁই হবে না।
ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে চান বলে জানান নায়ক উজ্জ্বল।
ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা বলেন, আপনারা দেখেছেন গত ১৭ বছর কীভাবে সংস্কৃতি অঙ্গনটাকে দলীয়করণ করেছিল। কিন্তু আমরা যারা আজ কালো দিবস পালন করছি আগামীতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কাজে নিয়জিত হবো। আমার এমন কর্মক্ষেত্র তৈরি করব যেখানে তরুণ প্রজন্মের মেধাবী তারা যেন নিজেদের চলচ্চিত্র শিল্পে নিয়োজিত করতে পারে। আমরা কখনও চাইব না দলীয়করণ করতে। কারণ এই ক্ষেত্রটা মেধাবীদের জন্য৷ এই দেশ, জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে মেধার কারণে।
প্রসঙ্গত, ‘আরও দেবো রক্ত, করবো ফ্যাসিবাদ দোসর মুক্ত, রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ এমন প্রতিপাদ্য নিয়ে চলচ্চিত্রের কালো দিবস পালন করেন চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা। সেখানে তারা ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া শিল্পী-কলাকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকা ভুক্ত করার দাবি জানান।
(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
-1.gif)








