৩১ বছর পর আবার মুক্তি পেলো সালমান-মৌসুমীর ‘অন্তরে অন্তরে’
বিনোদন ডেস্ক : পুরান ঢাকার কোর্ট-কাচারি এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হল। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলালেও বদলায়নি হলটির প্রতি মানুষের ভালোবাসা। এর প্রমাণ মিলল নব্বইয়ের দশকের কালজয়ী রোমান্টিক ছবি ‘অন্তরে অন্তরে’-র প্রতি দর্শকদের অকুণ্ঠ ভালোবাসায়।
মুক্তির ৩১ বছর পরও সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। যেন সময় থেমে গেছে সেই ১৯৯৪ সালে। আজও হলের পর্দায় এই জুটির প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগঘন মুহূর্তগুলো দেখে দর্শকদের হৃদয়ে বয়ে যাচ্ছে এক মধুর আবেশ। হল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে।
ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের আগ্রহ ও আবেগ লক্ষ করা যাচ্ছে। অনেকেই সিনেমাটি হলে গিয়ে দেখছেন। অন্যকে দেখতে উৎসাহিত করছেন। তাদের ভাষায়, ‘সালমান শাহ নেই, এ সত্য আজও অনেক ভক্ত মেনে নিতে পারেন না। কিন্তু পর্দায় তার উপস্থিতি এখনও জীবন্ত। অন্যদিকে মৌসুমী এখনো জীবন্ত কিংবদন্তি। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত।’
আজাদ সিনেমা হলে ছবিটি ডিসিতে দেখা যাচ্ছে মাত্র ১০০ টাকায়। অন্যান্য সিটের মূল্য আরও কম।
পরিচালক শিবলী সাদিকের হাত ধরে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘অন্তরে অন্তরে’ ছবিটি তৎকালীন সময়ে বাম্পার হিট হয়েছিল। ছবির ‘কাল তো ছিলাম ভালো’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া’, ‘ও দাদী ও দাদী, একটু আদর করো না’, ‘অন্তরে অন্তরে পিরিতি বাসা বান্ধেরে’, ‘ও হিরো ও হিরো, আই লাভ ইউ’ শিরোনামের গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়। এখনো এসব দর্শকের গান মুখে মুখে ফেরে।
‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ ও মৌসুমী। প্রথম ছবিতেই তাদের জুটি দারুণ সাড়া ফেলে। এর পরই তারা চুক্তিবদ্ধ হন ‘অন্তরে অন্তরে’ ছবিতে। এতে সালমান-মৌসুমী জুটির ম্যাজিকেল কেমিস্ট্রির পাশাপাশি দর্শক হৃদয়ে দাগ কাটে দাদী চরিত্রে কিংবদন্তি আনোয়ারার দুর্দান্ত অভিনয়। সেইসঙ্গে রাজীব, নাসির খানের চরিত্র দুটিও দর্শকের মনে দাগ কেটে যায়।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








