‘আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর’
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরে বেড়ান স্বামীর সঙ্গে।
কখনও আবার পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তে। হরহামেশাই অবকাশ যাপনে দেখা যায় এই নায়িকাকে। সুন্দর, সুন্দর জায়গার ছবি পোস্ট করে জানান দেন নিজের অবস্থান।
গেল ঈদুল আজহায় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শ্রীলঙ্কা। এরপর থেকে সামাজিকযোগাযোগমাধ্যমে হরহামেশাই পোস্ট করেন দারুণ সব মুহূর্তের ছবি।
এবার মিম স্বামীর সঙ্গে ঘুরে বেড়ানোর বেছে নিয়েছেন ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম প্রিয় গন্তব্য নীল জলরাশি আর দ্বীপের দেশ মালদ্বীপ। সুন্দর সুন্দর দ্বীপ, মনোমুগ্ধকর সৈকত এবং পাঁচ তারকা রিসোর্টে ভরা দেশটিতে ছুটি কাটানোর জন্য আদর্শ মনে করেছেন দেশীয় শোবিজের এই দম্পতি।
মালদ্বীপে স্বামীর সঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিকমাধ্যমে তুলে ধরেছেন ‘আমার আছে জল’ সিনেমার নায়িকা। ছবিতে দেখা যায়, সাদা বালির সৈকত আর নীল জলরাশির সঙ্গে ম্যাচিং করে পোশাক পরেছেন মিম ও তার স্বামী। মিম পরেন আকাশি রঙের মিডি ড্রেস, চোখে তাদের রোদ চশমার সঙ্গে ছিল হ্যাট। তার স্বামীও পরেছিলেন মানানসই পোশাক।
তারা ধরা দিয়েছেন একাধিক রোমান্টিক লুকে। কখনও সাগরের সামনে ফটোফ্রেমে রোমান্টিক আবহে, কখনও সিনেম্যাটিক স্টাইলো দৌড়াচ্ছেন, কখনও রিসোর্টের সামনে পোজ, কখনও আবার দোলনায় দোল খাচ্ছেন মিমি আর পেছনে স্বামী সনি। এ যেন ভালোবাসার এক টুকরো ক্যানভাস।
আর ক্যাপশনেও লেখলেন তেমনটিই। মিম লেখেন, আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর। সঙ্গে জুড়ে দেন নীল রঙের লাভ ইমোজি।
বলা প্রয়োজন, ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিম। এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিকমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন মিম। তখন এ অভিনেত্রী জানান, তার হবু বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা।
এদিকে, অনেক দিন থেকেই বড় পর্দা থেকে দূরে আছেন মিম। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’ ছবিতে সর্বশেষ দেখা যায় তাকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মিশন হান্টডাউন’-এ দেখা গেছে মিমকে। তবে মিম জানিয়েছেন, গল্প এবং চরিত্র পছন্দ হলেই তিনি সিনেমায় কাজ করবেন। অপেক্ষা করছেন ভালো গল্পের জন্য।
(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
-1.gif)








