মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক : ‘হুব্বা’ পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। তার এবারের সিনেমার নাম ‘শেকড়’।
‘হুব্বা’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। তবে এই নির্মাতার নতুন সিনেমাতে থাকছেন চঞ্চল চৌধুরী।
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, সিনেমাটিতে আরও অভিনয় করবেন রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর কুণালের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’।
জানা গেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোট গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেকড়’। প্রধান চরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর নায়কের ভূমিকায় চঞ্চল। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামীকে।
ব্রাত্য বসু বলছেন, আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ এবং ‘আমি’ এই গল্প দু’টি ২০২৫ সালে নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি, সংলাপ লেখায় সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয়েছে, এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তা হলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।
পাশাপাশি দু’টি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার চরিত্র ঘিরে এগিয়ে যাবে গল্প। যে দু’টি চরিত্রে লোকনাথ ও সীমাকে পাওয়া যাবে। এই সিনেমাতেও কুণাল রাজনীতিকের চরিত্রে। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে, তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী এবং ছেলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী।
সিনেমাটির প্রযোজনায় রয়েছেন ফিরদৌসুল হাসান। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে বেনারসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টানা বোলপুরে ও কলকাতায় শুটিং হবে। ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- পরিবেশ সুরক্ষায় চাই সম্মিলিত বৈশ্বিক অঙ্গীকার
- বংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাঙ্গালীর বসবাস, মিল-অমিল
- মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার
- বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
- মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি
- চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ
- গোপালগঞ্জে আ.লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
- হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও আলোচনা সভা
- ভারতে বাঙালি শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৯ লাখ ৮২ হাজার ৭শত ৯২ জন
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর যুবকের লাশ উদ্ধার
- ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব ঢাকায় গ্রেপ্তার
- পেশাজীবি গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা
- কাপাসিয়ায় কাজী নজরুল ইসলামে জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন
- গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ
- বগুড়া শহর থেকে উঠছে রেললাইন, আসছে ফোর লেন সড়ক
- কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য
- বিশ্ববাজারে কমল সোনার দাম
- অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও চালক নিহত
- ‘মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে’
- তোফায়েল আহমেদের মৃত্যু: আমার কিছু অনুভূতির প্রকাশ
- দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ঠাকুরগাঁওয়ে মহিলা দলের মিছিলে পুলিশের ধস্তাধস্তি, আইনজীবী আটক
- আড়াইশ’ বছরের ঐতিহ্য নিয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দিরে চলছে পূজার প্রস্তুতি
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গলে বিএনপির পৃথক বিজয় র্যালি
- খুব কাছে এসো না
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- আট বছর আগে একদিন
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







