‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
বিনোদন ডেস্ক : ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’- গানটির জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। কোক স্টুডিও বাংলায় গানটি প্রকাশের পর এটি জনপ্রিয়তার নতুন মাত্রা পেয়েছে। আলোচনায় আসেন গানটির গীতিকার হাশিম মাহমুদও। বেশ অসুস্থ ছিলেন তিনি অনেকদিন ধরে। তার গান দিকে দিকে বাজলেও মিলছিল না তার দেখা।
অবশেষে তিনি এলেন প্রকাশ্যে, নতুন গান নিয়ে। আর তার সঙ্গে সঙ্গে ফিরল কোক স্টুডিও বাংলাও। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর তৃতীয় সিজনের চতুর্থ গান ফিরেছে আয়োজনটি। প্রকাশ পেয়েছে ‘বাজি’ শিরোনামের গান। এই গান দিয়ে বলা চলে জমকালোভাবেই শুরু হলো এই সিজনের নতুন অধ্যায়।
‘সাদা সাদা কালা কালা’ খ্যাত শিল্পী ও গীতিকার হাশিম মাহমুদের লেখা এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন গিটারিস্ট ও সংগীত পরিচালক ইমন চৌধুরী। গানের সংগীতায়োজন ও দৃষ্টিনন্দন ভিডিওতেও দেখা গেছে তাদের দুজনকে।
‘বাজি’ গানটি এক সাধারণ নারীর কোমল, নিষ্পাপ প্রেমের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে। এতে জড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজ সুর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্র, আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষঙ্গের অপূর্ব সংমিশ্রণ।
গানে আরও দেখা গেছে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ‘ধোয়া গান’ দলের পরিবেশনা। শত বছরের পুরোনো এই সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়েছে এক নতুন আঙ্গিকে। বাজনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তার দাদি ম্রাকোইচিং মারমা, যিনি গানটিতে কণ্ঠ দিয়েছেন নিজস্ব মারমা ভাষায়।
ইমন চৌধুরী জানিয়েছেন, ‘‘বাজি’ আসলে ‘কথা কইও না’ গানের জবাব বলা যায়। ‘কথা কইও না’ ছিল মেয়েটির দৃষ্টিভঙ্গি আর এই গানটি ছেলেটির পক্ষ থেকে তার জবাব। আগের গানটিতে মৈমনসিংহ গীতিকা যুক্ত করা হয়েছিল। এবার জালাল উদ্দিন খাঁর একটি গান আমরা সুর করে যুক্ত করেছি ধোয়া গানের ঘরানায়।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি গানটির মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিটি রঙ, রূপ, সুর আর আত্মা ফুটে উঠে। পাহাড় থেকে সমুদ্র, নদী থেকে সমতল; সব মিলিয়ে যেন এটিই হয়ে ওঠে বাংলাদেশের প্রতিচ্ছবি।’
এর আগে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সর্বশেষ গান ছিল ‘অবাক ভালোবাসা’। সেটি ২০২৪ সালের মে মাসে প্রকাশিত হয়েছিল ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে।
এবার এলো ‘বাজি’। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছে। ইউটিউবের মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে প্রশংসার বন্যা। বিশেষ করে হাশিম মাহমুদকে দেখে তারা খুবই আনন্দিত।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- আবার লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- রেকর্ড গড়ে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এস্তোনিয়া
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ
- নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার
- গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ, সহযোগীসহ ধর্ষকের মৃত্যুদণ্ড
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত নড়াইলে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থী
- পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার
- কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মুকসুদপুরে আড়াই লাখ টাকা মূল্যের ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মেঘনায় ঢল
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
-1.gif)








