ফুল বহনের অভিযোগে বিমানবন্দরে আটক অভিনেত্রী
বিনোদন ডেস্ক : মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে জুঁই ফুল বহনের অভিযোগে আটক হলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ার। পরে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিয়ে ছাড়া পান তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
নভ্যা অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই বিমানবন্দরে প্রবেশের সময় তার ব্যাগে পাওয়া যায় প্রায় ১৫ সেন্টিমিটার দীর্ঘ জুঁই ফুলের তৈরি ‘গজরা’। অস্ট্রেলিয়ার কঠোর বায়োসিকিউরিটি আইন অনুযায়ী এটি বহন নিষিদ্ধ। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটকানো হয়।
এক জনসমাবেশে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নভ্যা বলেন, ‘আমার বাবা কোচি থেকে রওনা হওয়ার আগে আমাকে জুঁই ফুল দেন। তিনি সেটি দুটি ভাগে ভাগ করেন। একটি চুলে পরার জন্য, আরেকটি ব্যাগে রাখার জন্য। যাতে সিঙ্গাপুর হয়ে পরবর্তী গন্তব্যে গিয়ে ব্যবহার করতে পারি। আমি সত্যিই জানতাম না যে এটি বেআইনি।’
তিনি আরও জানান, ‘কর্তৃপক্ষ জানায়, এটাই নিয়ম এবং এর ব্যত্যয় ঘটায় আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি। তারা বলেছে, জরিমানাটি ২৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।’
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই কঠোর নিয়মকানুনের প্রতি সম্মান জানালেও, এমন একটি নিস্পৃহ আচরণে এত বড় শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০০১ সালে ‘ইস্টম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নভ্যা নায়ারের। এরপর ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীদের মন জয় করেন তিনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








