বাংলাদেশি সিনেমা অস্কারে পাঠাতে যা করতে হবে
বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। এবার বসবে এর ৯৮তম আসর। সেখানে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। বাছাইকৃত ছবিটি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র জমা দিতে আগ্রহী, তাঁদের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে হবে।
অস্কারে অংশগ্রহণের যোগ্যতা পেতে হলে চলচ্চিত্রটির মুক্তির সময়কাল হতে হবে ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। সেইসঙ্গে ছবিটি অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাগৃহে ইংরেজি সাবটাইটেলসহ টানা ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে।
এছাড়া ছবিটির একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই বাংলাদেশি পরিচালকের মাধ্যমে নির্মিত হতে হবে এবং এটি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)-এর নির্ধারিত সব প্রযুক্তিগত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
আগ্রহী প্রযোজক বা স্বত্বাধিকারীদের নিম্নোক্ত বিষয়সহ চলচ্চিত্র জমা দিতে হবে-
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়কারীর কাছ থেকে সংগ্রহযোগ্য আবেদনপত্র পূরণ করতে হবে। ছবির মুক্তির তারিখ ও প্রদর্শনের প্রমাণ দিতে হবে। দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার অথবা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক জমা দিতে হবে।
চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা। জমা দিতে হবে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) অফিসে। যার ঠিকানা - প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও (বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত) রোড, বাংলামোটর, ঢাকা ১০০০।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ৯৮তম অস্কারের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ডলবি থিয়েটারে ২৪টি বিভাগে প্রদান করা হবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







