ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’
বিনোদন ডেস্ক : ঘুণে ধরা সমাজে ঘটে চলে নানা ঘটনা। স্বার্থের দ্বন্দ্বে পর হয়ে যায় আপন আবার প্রিয় মানুষগুলো দূরে সরে যায়। প্রয়োজনের কাছে দুর্বল হয়ে পড়ে সম্পর্কের টান। এমনি এক মানবিক বার্তা দেয়া সামাজিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘খেলার পুতুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। প্রযোজনা করেছে শান টকিজ।
চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি। আগামী ৬ অক্টোবর থেকে ‘খেলার পুতুল’ প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তাবাসুম মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে জাহিদ আশিককে। বিশেষ একটি চরিত্রে আছেন সেলজুক আল হাসমি।
ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’শুটিংয়ে পরিচালকের সঙ্গে নাটকে শিল্পীরা ও অভিনেতা সেলজুক আল হাসমি
এছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আছেন আছমা শিউলি, এস এম কামরুল বাহার, এ এস আই মুজিবুর রহমান, সুমন আহমেদ বাবু, হারুন অর রশীদ বান্টি, জাহিদ আশিক, মাফিয়া বিথী, ইমরান আজান, সামিয়া রিতা, সোহাস রীজ, তাসনোভা প্রভা, বজলুর রহমান, শাহ আলম, এম এম রহমান, সাউদা মনি ও সুমি ও আরও অনেকে।
পরিচালক জানান, বিভিন্ন মনোরম লোকেশনে ‘খেলার পুতুল’ নাটকটির শুটিং হয়েছে। এরইমধ্যে প্রথম লটের কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দিনশেষে মানুষকে পরিবারের কাছে ফিরতে হয়, ফিরে যেতে হয়। তাই জীবনের সবকিছুর উপরে পরিবার ও প্রিয়জনদের ঠাঁই হওয়া উচিত। সেই ভাবনা থেকেই পারিবারিক আমেজের গল্প নিয়ে ধারাবাহিকটি তৈরি করেছি। আমার বিশ্বাস নাটকটি জনপ্রিয় হবে।’
‘খেলার পুতুল’ ধারাবাহিকটির চিত্রগ্রহণ পরিচালনা করছেন সিরাজ খান। এতে প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্না খান।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








