দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে নতুন তিন সিনেমা। এগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘উদীয়মান সূর্য’।
শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা মারা গেছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। আর্থিক অনটনের মধ্যেও দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে সে। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ‘সাবা’।
সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ইতোমধ্যেই প্রায় এক ডজন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। এবার দেশের দর্শকের দেখার পালা। সাবা সিনেমায় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মম ইন মুভি থিয়েটার বগুড়া ও সিনোস্কোপ নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে।
এদিকে প্রেমের গল্প নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বানিয়েছেন ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এর কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। ২০২০ সালে করোনা মহামারির সময়ে হয়েছিল সিনেমার শুটিং। এক বছর পর ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। ছাড়পত্র পাওয়ার চার বছর পর আলোর মুখ দেখলো সিনেমাটি। আদর-সালওয়া ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ। সারা দেশের ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা।
এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয়েছে ‘উদীয়মান সূর্য’ মুক্তি পেয়েছে আজ। গল্পে দেখা যাবে নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলে নোমান ঢাকায় থাকা বন্ধু সুনীলের বাসায় আশ্রয় নেয়। ঢাকায় বসবাসরত হিন্দুদের ওপর হত্যা, ধর্ষণ ও নানাবিধ নির্যাতন শুরু হলে সুনীলকে পরিবারসহ ঢাকা ছেড়ে নোমানদের কুষ্টিয়ার বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করে। নিজেও কুষ্টিয়ায় চলে যায় এবং এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের জন্য।
এস এম শফিউল আযমের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান প্রমুখ। ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








