অস্কারের মঞ্চে ‘বাড়ির নাম শাহানা’
বিনোদন ডেস্ক : অস্কারের মঞ্চে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি লড়াই করবে। বাংলাদেশ থেকে ৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচিত হয়েছে লিসা গাজীর পরিচালিত এই সিনেমা। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি।
নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে কমিটির কাছে। ছবি পাঁচটি হলো ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’। এর মধ্যে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে ‘বাড়ির নাম শাহানা’ ছবিকে।
নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমা সত্য কাহিনি অবলম্বনে তৈরি। এতে দেখানো হয়েছে কৈশোর পেরোনোর আগেই বিয়ে হওয়া দীপা নামে এক নারীর লড়াই ও স্বামীর নির্যাতন থেকে মুক্ত হয়ে নিজের মতো বাঁচার গল্প। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।
এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্য, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এই সিনেমায় আনান সিদ্দিকা ছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ কলাকুশলীর অধিকাংশই চমৎকার অভিনয় করেছেন। ছবিটিতে নবাগত হিসেবে আনান সিদ্দিকা নান্দনিক অভিনয় কৌশল, সরল চাহনি, সহজ বাচনভঙ্গী দিয়ে ইতিমধ্যে দর্শকদের মনে বিশেষ একটা জায়গা করে নিয়েছেন।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পরিচালক লিসা গাজীর প্রথম চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’ নামের সিনেমাটি ইতিমধ্যে শিকাগো, মেলবোর্ন, লন্ডন, রোম ও মুম্বাই শহরে প্রদর্শনীর পর বেশ আলোচনায় এসেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দীপার তালাকের ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি, নব্বইয়ের সমকালীন সমাজচিত্র, নারীর ওপর পুরুষতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা, নারীর দ্বিতীয় বিয়ে, মধ্যবিত্তের টানাপোড়েন, সামাজিক নিষ্ঠুরতা, কুসংস্কার, মুক্তমনা নারীর প্রতিকূল পরিবেশে লড়াই, বংশীয় দাম্ভিকতাসহ সমকালীন অনেক কিছুই উঠে এসেছে।
গেল ১৯ সেপ্টেম্বর সিনেমাটি দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি সেই অর্থে প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। তবে এই সিনেমাকে ঘিরেই বিশ্ব জয়ের স্বপ্নে বুক বেঁধেছে বাংলাদেশ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








