স্টার সিনেপ্লেক্সে ১টি টিকিট কিনলে আরেকটি ফ্রি
বিনোদন ডেস্ক : দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। দেখতে দেখতে প্রতিষ্ঠানটি পা রাখছে পথচলার ২১ বছরে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে আগামী ৮ অক্টোবর নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। বরাবরের মতো এবারও থাকছে দর্শকের জন্য বিশেষ আয়োজন। সেইসঙ্গে বিনোদন সংবাদকর্মীদের ঘিরেও থাকবে আয়োজন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘এই দীর্ঘ পথচলায় বিনোদন সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন শুরু থেকেই। তাদের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসাই স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে এনেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকবে সাংবাদিকদের কেন্দ্র করে।’
উদযাপনের অংশ হিসেবে ৮ অক্টোবর সন্ধ্যায় বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি বিশেষ মুভি শো আয়োজন করা হবে।
এছাড়া দর্শকদের জন্য থাকছে ‘একটি টিকিটে আরেকটি ফ্রি’ অফার। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায়, সব শোতে, যে কোনো সিনেমার টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকরা। এই সুযোগ কেবলমাত্র ৮ অক্টোবরের জন্য।
২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। সেই সময় দেশের দর্শকরা যখন ধীরে ধীরে হল থেকে বিমুখ হচ্ছিলেন, তখন নতুন আশার আলো নিয়ে আসে এই মাল্টিপ্লেক্স। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিয়ে অল্প সময়েই এটি দর্শকদের মন জয় করে নেয়।
হলিউডের ছবি বড় পর্দায় দেখার সুযোগও এনে দেয় স্টার সিনেপ্লেক্স। কখনো কখনো জনপ্রিয় ছবির টিকিটের জন্য ভোর থেকেই লম্বা লাইন দেখা গেছে এখানে। এমনও হয়েছে, মুক্তির আগেই এক সপ্তাহে অনলাইনে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। তাদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি নিরাপদ ও উন্নত পরিবেশে মানসম্মত সিনেমা উপভোগের সুযোগ দিতে।’
তিনি আরও জানান, বিদেশি ছবির পাশাপাশি স্থানীয় ভালো সিনেমার সংখ্যা বাড়ুক এটাই স্টার সিনেপ্লেক্সের প্রত্যাশা।
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের ২২টি হল চালু আছে। আরও কয়েকটি শাখার নির্মাণকাজ চলছে। আগামী বছরের মধ্যে হলের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
-1.gif)







