কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমনি এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন সেটিই এবার রূপ নিতে পারে সিনেমায়।
২০২১ সালে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন পরী। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাতদিনের রিমান্ডে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।’
কারাগারে নির্যাতনের প্রশ্নে পরী বলেন, ‘আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।’
পরীমনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দেন তিনি। পরী বলেন, ‘আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।’
কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।’
তবে জেলের খাবার নিয়ে ভিন্ন অভিজ্ঞতা ছিল তার। পরীমনির ভাষায়, ‘জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।’
(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- সালথায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাইখালীতে দুস্থদের চাল বিতরণ করতে গিয়ে বিপাকে বিএনপি নেতা
- ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি
- প্রাইম ব্যাংকের গ্রাহকরা পাবেন ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
- প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির সাবেক নেতা তানভীর গ্রেপ্তার
- লালপুরে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা মামলা, ১১ কর্মদিবসেই চার্জশিট দাখিল
- সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
- শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
- মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬
- ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক মাস্টারমাইন্ড নেই’
- সাংবাদিককে মারপিটের মামলায় ইজিবাইক চালক গ্রেফতার
- কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় আজ দুই কনসার্ট
- প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা
- ‘পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো’
- হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ‘অস্বীকার করার উপায় নেই আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল’
- ‘গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ’
- ‘তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই খান আতাউর রহমানের লেখা ও সুরে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশন করা হয় মুজিব বিরোধী গান... এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই...'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকহানাদারদের নয়নপুর ঘাঁটি আক্রমণ করে
- বিজয় তুমি
- দিন-রাত এক করে দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
- ‘দেশের প্রয়োজনে নৌবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে’
- সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা মামলা, ১১ কর্মদিবসেই চার্জশিট দাখিল
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
-1.gif)








