কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা
বিনোদন ডেস্ক : অভিনয়, নির্মাণ ও সংগীত-সবখানেই যার ছোঁয়া ছিল, তিনি সারাহ বেগম কবরী। জীবনের শেষ প্রান্তে এসে হাতে নিয়েছিলেন নিজের গল্পে, নিজের নির্মাণে এক নতুন সিনেমা- ‘এই তুমি সেই তুমি’। কিন্তু মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতেই ২০২১ সালে মৃত্যুর কাছে হার মানতে হয় এই কিংবদন্তি অভিনেত্রীকে।
কবরীর অসমাপ্ত সেই স্বপ্ন পূরণে নামেন তার ছেলে শাকের চিশতী। ২০২৩ সালের শেষ দিকে তিনি শেষ করেন সিনেমাটির নির্মাণকাজ। এখন মুক্তির অপেক্ষা। তবে দেশে নয়, বিদেশের মঞ্চেই প্রথম প্রিমিয়ার হবে ‘এই তুমি সেই তুমি’। এরপরই দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে কবরীর শেষ সিনেমা।
চিশতী জানান, ‘আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটি সম্পন্ন করতে পেরে আমি গর্বিত। এরপর ডাবিং, সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজও করেছি।’
তিনি আরও বলেন, ‘আম্মুর মৃত্যুর পর কিছু জটিলতা তৈরি হয়েছিল। তাই সময় নিয়ে কাজ শেষ করেছি। এরই মধ্যে সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। সেসব উৎসবে প্রদর্শনের পর দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে সময়টা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না।’
‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। গল্পে পাশাপাশি উঠে এসেছে দুটি সময়-একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালি দিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।
পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। সেই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল, আর সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
এক অর্থে বলা যায়, ‘এই তুমি সেই তুমি’ শুধু একটি সিনেমা নয়-এটি কবরীর রেখে যাওয়া ভালোবাসা, শিল্প আর দায়িত্ববোধের এক অমলিন স্মারক।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








