জামদানি পরে শাপলায় হাজির মিথিলা, কাঁদলেন আবেগে
বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আয়োজন। এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। মূল প্রতিযোগিতার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীরা।
মঙ্গলবার ছিল ন্যাশনাল কস্টিউম পর্ব। সেখানে প্রতিযোগীরা মঞ্চে হেঁটেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য ধারণ করে।
মিথিলা সেই পর্বে বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি। দেশের ঐতিহ্য তুলে ধরতে নির্বাচন করেছেন সাদা জামদানি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম -দ্য কুইন অব বেঙ্গল।’
পোশাকটির বিস্তারিত জানিয়ে আরও লেখেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে পরেছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি। এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’
বুধবার দুপুরে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। পারফরম্যান্স খুব ভালো হয়েছে। সবাই প্রশংসা করেছে।’
এরপর আবেগাপ্লুত হয়ে যোগ করেন, ‘স্টেজ থেকে নামার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছিল। অনেক আবেগ কাজ করছিল। এই অনুভূতি বোঝানো যায় না। মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশকে উপস্থাপন করা। এটা কত বড় সাহস আর শক্তির ব্যাপার, সেটা মঞ্চে ওঠার পরই টের পাওয়া যায়।’
আগামীকাল প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। মিথিলাকে ঘিরে তাই এখন উত্তেজনা পুরো বাংলাদেশে।
এদিকে মিস ইউনিভার্সের দুই বিচারক হঠাৎ করে পদত্যাগ করেছেন। তাদের একজন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








