৯১ দেশের ২৬৭ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন আর শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি হয়ে উঠেছে দেশের চলচ্চিত্রচর্চার এক নির্ভরযোগ্য মানদণ্ড এবং আন্তর্জাতিক সিনেমা-বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব এখন বিশ্বের নানা দেশের উৎসব ক্যালেন্ডারে যথেষ্ট সম্মানজনক অবস্থান ধরে রেখেছে।
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া ২৪তম আসরকে ঘিরে প্রস্তুতি চলছে কয়েক মাস ধরে। সিনেমা বাছাই, শিডিউল তৈরি, বিভিন্ন দেশের দূতাবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, অতিথিদের আমন্ত্রণ-সব মিলিয়ে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
এবারের প্রতিপাদ্যও বরাবরের মতো ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। উৎসব শুরু হবে ১০ জানুয়ারি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের এই আয়োজনে অংশ নেবে ৯১টি দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের সিনেমার সংখ্যা উল্লেখযোগ্য, ৬৭টি।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, প্রতিবারের মতো এবারও আমরা সিনেমা নির্বাচনে গুরুত্ব দিয়েছি নতুন প্রবণতা, নতুন ভাষা এবং সমকালীন ভাবনার প্রতিফলনে। দেশের সিনেমাও এবার শক্ত অবস্থানে আছে।
মূল প্রতিযোগিতা বিভাগ- বাংলাদেশ প্যানোরমায় আট সিনেমা জায়গা করে নিয়েছে। সিনেমাগুলো হলো- হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এই বিভাগটি বরাবরের মতোই দেশের চলচ্চিত্রের সার্বিক অগ্রগতি, নির্মাতাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার বিবিধ রূপ তুলে ধরে। দর্শকের মধ্যেও ‘বাংলাদেশ প্যানোরমা’ নিয়ে থাকে আলাদা আগ্রহ। এখান থেকেই দেখা যায় দেশীয় চলচ্চিত্রের সামগ্রিক চিত্র।
বরাবরের মতো এবারের উৎসবেও থাকছে ১০টি বিভাগ। এগুলো হলো– এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম, উইমেন্স ফিল্ম সেশন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রতিটি বিভাগই আলাদা দর্শক, আলাদা শিল্পভাষার প্রতিনিধিত্ব করে। বিশেষ করে রেট্রোস্পেক্টিভ সেকশন নিয়ে থাকে কৌতূহল, কারণ এখানে সাধারণত কোনো বিশিষ্ট নির্মাতার উল্লেখযোগ্য কর্ম প্রদর্শিত হয়।
ঢাকা শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ- এই তিন ভেন্যুতে টানা ৯ দিন চলবে সিনেমার প্রদর্শনী। প্রতিদিন শত শত দর্শকের সমাগমে জমে ওঠে মিলনায়তনগুলো। তরুণ নির্মাতাদের কাজ দেখার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার এ সুযোগকে বছরের বড় সাংস্কৃতিক উৎসব হিসেবেই দেখে চলচ্চিত্রপ্রেমীরা।
২৪তম আসরকে বিশেষভাবে সমৃদ্ধ করবে ‘চাইনিজ ফিল্ম উইক’, যা চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে চীনের ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চীনা চলচ্চিত্রের নান্দনিকতা, কাহিনির গভীরতা, সামাজিক বাস্তবতা- সবকিছুই দর্শকের কাছে তুলে ধরবে এই আয়োজন।
চলচ্চিত্রপ্রেমী, গবেষক ও তরুণ নির্মাতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করবে মাস্টারক্লাস সেশন। বিভিন্ন দেশের তিনজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আসবেন তাদের অভিজ্ঞতা ও চলচ্চিত্রভাষার দৃষ্টিভঙ্গি শেয়ার করতে। উৎসব শুরুর আগে ঘোষণা করা হবে তাদের নাম। আগের আসরগুলোতে এসব মাস্টারক্লাসে দারুণ সাড়া পাওয়া গেছে। এবারও তেমনই প্রত্যাশা আয়োজকদের।
১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে রেইনবো চলচ্চিত্র সংসদ। দীর্ঘ তিন দশকের এই যাত্রায় তারা শুধু উৎসব আয়োজনই করেনি; চলচ্চিত্র-সংস্কৃতি বিস্তারে প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক ত্রৈমাসিক ‘সেলুলয়েড’, আয়োজন করেছে সেমিনার, রেট্রোস্পেক্টিভ, বিশেষ প্রদর্শনী ও শুদ্ধসংগীত আসর।
দেশের চলচ্চিত্র-সচেতন দর্শক তৈরি করতে এই সংগঠনের অবদান অনস্বীকার্য। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই রাজধানীজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বর্ণিল উৎসব। শুধু সিনেমা দেখাই নয়- চলচ্চিত্রচর্চা, আলোচনার পরিসর ও নতুন ভাবনার আদান-প্রদান-সব মিলিয়ে ঢাকার চলচ্চিত্রপ্রেমীরা পেতে যাচ্ছে এক পরিপূর্ণ আন্তর্জাতিক অভিজ্ঞতা।
(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








