নারী হেনস্তা নিয়ে সরব ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক : রাস্তাঘাট থেকে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই প্রায়শই নারী হেনস্তার ঘটনা উঠে আসে। আর এমন ঘটনার পরই অনেকে দায় চাপান মেয়েদের পোশাক–আশাকের ওপর। স্কার্টের দৈর্ঘ্য, ব্লাউজের কাট, শাড়ির আঁচল-সব কিছু নিয়েই চলে কটাক্ষ। কখনো প্রকাশ্যে, কখনো বা সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের শিকার হন নারীরা। ঠিক এই প্রসঙ্গেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
কয়েক সপ্তাহ আগেই নিজের শরীরী গড়ন নিয়ে সোশাল মিডিয়ায় কটূক্তির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে ওজন নিয়ে সমালোচনায় মুখর হয়েছিল নেটদুনিয়ার একাংশ। পোশাক নিয়েও নেমেছিল নানা মন্তব্যের বন্যা। সেই অভিজ্ঞতাই যেন আরও দৃঢ় করেছে অভিনেত্রীকে। এবার নারীহেনস্তা নিয়ে জোরালো বার্তা দিলেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক একটি প্রসাধনী ব্র্যান্ডের ইভেন্টে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানেই তাকে প্রশ্ন করা হয়-রাস্তায় হেনস্তার মুখে পড়লে নারী কীভাবে তা মোকাবিলা করবেন? জবাবে তিনি বলেন, ‘হেনস্তাকারীর চোখ এড়িয়ে গেলেই রেহাই পাওয়া যায়-এ ধারণা ভুল। সোজাসুজি তার চোখের দিকে তাকাতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’
নারীদের জন্য তার আরও পরামর্শ, ‘মনে রাখবেন-আমার শরীর, আমার সম্পদ। নিজের মূল্যবোধের সঙ্গে কখনো আপস করবেন না। আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। দরকার হলে নিজের জন্য নিজেই দাঁড়াবেন। কিন্তু কোনো অবস্থাতেই পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। হেনস্তার শিকার হলে সেটি কখনোই আপনার দোষ নয়।’
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







