‘খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও সাফল্যের কারণেই বিসিবি টিকে আছে’
বিনোদন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অঙ্গন। এই প্রেক্ষাপটে সেবক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে। বোর্ড পরিচালকের এমন মন্তব্য ভালোভাবে নেননি সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এম নাজমুল ইসলামের বক্তব্যের তীব্র সমালোচনা করেন হামিন। তিনি লেখেন, ‘বিশ্বের ১০৯টি ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা বা সদস্যকে কখনো নিজের দেশের খেলোয়াড়দের নিয়ে এমন আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করতে দেখা যায় না। বিসিবির এই কথিত পরিচালক নিয়মিতই এমন আচরণ করে যাচ্ছেন। ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই, বড় দলগুলোরও খারাপ সময় আসে। কিন্তু কোনো বোর্ডই জনসমক্ষে তাদের খেলোয়াড়দের এভাবে ছোট করে না। এর মূল কারণ শিষ্টাচার ও সাধারণ সৌজন্যবোধ-যার অভাব এই পরিচালকের মধ্যে স্পষ্ট।’
হামিন আরও বলেন, ‘এম নাজমুল ইসলাম নিজের পদের আচরণবিধি জানেন না। তিনি এই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। এমনকি বোর্ড সভাপতির নির্দেশ অমান্য করার দায়ে তাকে অবিলম্বে বিসিবির পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘মনে রাখা দরকার, মাঠের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও সাফল্যের কারণেই বিসিবি আজ একটি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। ক্রিকেটাররাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন, কোনো বোর্ড কর্মকর্তা নন। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড সভাপতির উচিত এই পরিচালকের মুখ বন্ধ করা এবং তার অপমানজনক মন্তব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা।’
উল্লেখ্য, ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদসহ বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের সব দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় গতকাল বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








