প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে একই নামের সিনেমা তৈরি হচ্ছে ঢালিউডে। এ ছবি দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও পরীমনি। ছবিটি নির্মাণ করছেন লিসা গাজী। গত সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীতে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ছবিটির কলাকুশলীরা।
সেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার অনুভূতি জানতে চাইলে প্রথমে কিছুটা ভাষাহীন হয়ে পড়েন পরীমনি। ইশারা-ইঙ্গিতে চঞ্চলের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এরপরই হালকা হাসির ছলে শোনান চঞ্চলকে নিয়ে নিজের এক ‘আফসোসের’ গল্প।
পরীমনি বলেন, ‘লিফটে আসার সময় আমরা কথা বলছিলাম। মজা করতে করতে চঞ্চল ভাইকে বললাম, ‘বুড়া বয়সে এসে আমাদের একসঙ্গে কাজ হচ্ছে!’’
পরীমনির এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায় পুরো মিলনায়তনে। তবে এর মধ্যেই লুকিয়ে ছিল বহুদিন ধরে চঞ্চলের সঙ্গে পরীর একসঙ্গে কাজ করার আক্ষেপ।
চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। চঞ্চল চৌধুরী ও পরীমনি ছাড়াও ছবিতে অভিনয় করবেন অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী অর্ক। নির্মাতা লিসা গাজী জানান, আগামী অক্টোবর-নভেম্বরের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী মানবিক আখ্যান। পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ- এই বিষয়গুলো গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে।
মূল গল্পে দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্য দিয়ে এগোয় কাহিনি। এক তুচ্ছ ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী নিহত হন। আইনের হাত থেকে বাঁচতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ হয়েও চন্দরা দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগেও সত্য প্রকাশ না করে নীরব থাকেন। এই নীরবতাই হয়ে ওঠে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক গভীর প্রতিবাদ।
চঞ্চল-পরীমনির অভিনয়ে ‘শাস্তি’ নতুন প্রজন্মের দর্শকের কাছে এই গল্পকে কতটা নতুন করে তুলে ধরতে পারে তা নিয়েই এখন কৌতূহল সিনেমাপ্রেমীদের।
(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








