‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’
বিনোদন ডেস্ক : টেলিভিশনের পর্দায় কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এক নতুন মুখ-সংযত, শান্ত, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। দীপ্ত টেলিভিশনের মেগাধারাবাহিক ‘পরম্পরা’-তে মেঘা চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের নজরে আসছেন জান্নাতুল ফেরদৌস কাজল।
আলো ঝলমলে প্রচারের চেয়ে যার আগ্রহ বেশি কাজে, ট্রেন্ডের চেয়ে যার লক্ষ্য দীর্ঘ পথচলা। নতুন বছর শুরুর পরপরই ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচারে ব্যস্ত সময় কাটছে কাজলের।
শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিটি দিনই তাকে দেখা যাচ্ছে পর্দায়। তবে ব্যস্ততার মধ্যেই থেমে নেই তার যাত্রা।
সম্প্রতি শুরু হয়েছে নতুন একক নাটক ‘তবুও ভালোবাসা রয়ে গেল’-এর শুটিং। পরিচালক আলোক হাসান নির্মিত এই স্যাড রোমান্টিক নাটকে কাজলের বিপরীতে অভিনয় করছেন শুভ।
কাজলের কাছে এটি বিশেষ এক কাজ। কারণ মেগাধারাবাহিকের পর এটিই তার প্রথম প্রধান চরিত্রের একক নাটক। তিনি বলছেন, ‘গল্প আর চরিত্র—দুটোই আমার খুব পছন্দ হয়েছে। অনেক আনন্দ নিয়ে কাজটা করছি।
’
May be an image of smiling and text that says কাজী মিডিয়া লিমিটেড কাজী নিয়লিডর্য়রাজিভ লিমিটেড প্রজিত প্রযোজিত স্বপ্ন আর বাস্তবতার মাধ্যে মেঘা কাকে বেছে নেবো?
দীপ্ত মেগা সিরিয়াল পরম্পরা অনেক প্রজল্মের একটাই বন্ধন! POLO ji ৩ জানুয়ারি থেকে রাত ৯টা৩০ মিনিটে کو িদ্ play দীপ্ত DOCFTOT Visit- visit-www.daeptoplay.com www.daeptaplay.com'
‘পরম্পরা’ দিয়েই মূলত অভিনয়ে তার নতুন অধ্যায়ের শুরু। বিরতির পর এই ধারাবাহিক তাকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।
কাজল বলছেন, ‘আগে ছোট ছোট কিছু চরিত্র করেছিলাম, এরপর অভিনয় নিয়ে অনেক দূর যাবার পরিকল্পনা থেকেই বেশ অনেকদিন বিরতিতে ছিলাম। এই ধারাবাহিকটাকে আমার নতুন যাত্রা বলা যায়। দর্শকরাও পছন্দ করছেন।
যদিও এখনো খুব বড় প্রতিক্রিয়া আসেনি। মাত্র কয়েকটা পর্ব গেছে। সামনে বেশ কিছু টুইস্ট আছে, তখন হয়তো দর্শকরা আরও রিলেট করতে পারবেন।’
নিজেকে এখনো শিক্ষানবিশ হিসেবেই দেখেন কাজল। অভিনয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে নেই কোনো তাড়াহুড়া, নেই রাতারাতি তারকা হওয়ার বাসনা। তার কথায়, ‘আমি একদমই নতুন। শেখার অনেক কিছু বাকি। শুধু অভিনয়টা নিয়মিত করে যেতে চাই।’
মডেলিং দিয়ে শুরু হলেও কাজলের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০২২ সালে মিফতাহ আনান পরিচালিত নাটক ‘ডিস্টার্ব মি’ দিয়ে। এরপর একাধিক নাটকে কাজ করেন তিনি। এরপর কাজ করেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ এবং অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েবে। পাশাপাশি গ্রামীণফোন, বিকাশসহ নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে।
অভিনয়ে অনুপ্রেরণা হিসেবে কাজলের নামের তালিকায় আছে সময়ের জনপ্রিয় শিল্পীরা। তিনি বলেন, মেহজাবীন আপু আর তিশা আপুর কাজ আমি নিয়মিত দেখি। শেখার চেষ্টা করি। নিশো ভাইয়াকেও আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে উনার সঙ্গে কাজ করতে চাই।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজল স্পষ্ট এবং শান্ত। তার কাছে অভিনয় কোনো ক্ষণস্থায়ী আলো নয়, বরং দীর্ঘ সাধনার পথ।
তিনি বলেন, মন দিয়ে অভিনয়টা করে যেতে চাই। প্রতি মুহূর্তে শেখার অনেক কিছু আছে। হুটহাট ট্রেন্ডিংয়ে আসার ইচ্ছে নেই। হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না। লম্বা সময় ধরে অভিনয় করে যেতে চাই আর দর্শকের ভালোবাসা পেতে চাই। আপাতত এটুকুই চাওয়া।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








