টিজারে আবারও বিতর্কের ইঙ্গিত, আসছে ‘দ্য কেরালা স্টোরি ২’
বিনোদন ডেস্ক : বিতর্ক যেন এই ফ্র্যাঞ্চাইজির নিত্যসঙ্গী। দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’র টিজার প্রকাশ্যে আসতেই আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
৩০ জানুয়ারি মুক্তি পাওয়া প্রায় ২ মিনিট ৬ সেকেন্ডের টিজারে দেখা যায় একাধিক আতঙ্কিত নারীর মুখ। তাদের মধ্যে রয়েছেন সুরেখা নাইয়ার ও নেহা সন্ত নামের চরিত্ররা। টিজারে শোনা যায় আবেগঘন সংলাপ- ‘আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে।’
টিজারজুড়ে বিভিন্ন নারী তাদের স্বপ্নভঙ্গের গল্প বলতে দেখা যায়। কেউ আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন, কেউ নামী নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। আবার কারও বক্তব্য, ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু পরিণতিতে তাদের জীবন ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছে-এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে টিজারে।
ভিডিওটিতে ‘লাভ জেহাদ’ প্রসঙ্গও উত্থাপিত হয়েছে। পাশাপাশি দেশকে একটি নির্দিষ্ট ধর্মের আধিপত্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের কথাও তুলে ধরা হয়েছে। ফলে সিনেমাটি যে আবারও সাম্প্রদায়িকতা নিয়ে বিতর্ক উসকে দিতে পারে, তা বলাই বাহুল্য বলে মনে করছেন একাংশ।
জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও ভারতজুড়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। সিনেমাটিকে অনেকেই ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়েছিলেন। বিজেপি এই সিনেমার সমর্থনে সরব হলেও একাধিক রাজনৈতিক দল এর বিরোধিতা করেছিল। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মুক্তির কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল, যা নিয়ে আইনি ও রাজনৈতিক স্তরে দীর্ঘ টানাপোড়েন তৈরি হয়েছিল।
সিক্যুয়েলের টিজার প্রকাশ্যে আসার পর থেকেই আবারও সেই পুরনো বিতর্ক ফিরে আসবে কি না, এখন সেদিকেই নজর চলচ্চিত্রমহলের।
(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








