বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে তিনি দারুণ দর্শকপ্রিয় ছিলেন। এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান।
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এ সময় তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।
এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বঙ্গোপসাগরে এলো জাহাজ
- তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বন্দরে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানী সৈন্যরা
- ‘ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না’
- ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
- বগুড়ায় ইসকন আনন্দ আশ্রমে ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা
- কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান
- আমরা কি যুদ্ধের চেয়েও ভয়াবহ অশান্তিতে বাস করছি?
- ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- ফরিদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রবাসীর স্ত্রী
- কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ
- মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
- শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড
- ‘দেশে তেলের সংকট নেই’
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশু হাসাপাতালে
- ঈশ্বরদীতে পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত যুবক
- সালথায় দুই দলের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
- ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত
- দিনাজপুরে জবাই করা ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি হয় ঢাকায়
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








