E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৪:৩৬:০০
গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক : গণভোট ইস্যুতে আবারও আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগেও ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছিলেন তিনি। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে পাশাপাশি লেখা ছিল ‘হ্যাঁ’ ও ‘না’। সেখানে ‘হ্যাঁ’ শব্দটির ওপর দাগ টেনে কেটে দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ কটাক্ষ করেছেন।

একজন লিখেছেন, ‘লিডার হ্যাঁ বলে, নেত্রীরা না বলে।’

আরেকজন ন্যান্সির জনপ্রিয় গানের লাইন টেনে মন্তব্য করেন, ‘বাহির বলে ‘না’, ভেতর বলে ‘হ্যাঁ’।’

তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি এই সংগীতশিল্পী।

এর আগে গণভোট প্রসঙ্গে দেওয়া এক পোস্টেও প্রশ্ন তুলেছিলেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছিলেন, ‘গণভোটের আয়োজন করবেন! ভোট ‘হ্যাঁ’ বা ‘না’ হবে সেটাও নিজেরাই ঠিক করবেন। তবে এই লোক দেখানো গণভোট কাদের জন্য?’

সেই পোস্ট ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।

ন্যান্সির সাম্প্রতিক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)




পাঠকের মতামত:

১১ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test