টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র অঙ্গনের টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোগ নিয়েছেন টালিউড অভিনেতা দেব। পশ্চিমবঙ্গের প্রায় ৭০০ সিনেমা টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেব জানান, এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করেছিলেন। সেই আবেদনের একটি ছবিও পোস্টে যুক্ত করেন তিনি। পাশাপাশি তার আবেদন গ্রহণ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান দেব।
জানা গেছে, এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্র অঙ্গনের টেকনিশিয়ানদের জন্য একটি মেডিক্লেম পরিষেবা চালু ছিল। এই পরিষেবার আওতায় থাকা টেকনিশিয়ান ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয়ের একটি অংশ সরকার বহন করত। তবে প্রায় পাঁচ লাখ টাকার এই মেডিক্লেম সুবিধা চলতি অর্থবছর থেকে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন টেকনিশিয়ানরা।
এরপরই টেকনিশিয়ানরা দেবের কাছে অনুরোধ জানান, যাতে তাদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়। সেই অনুরোধের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন দেব, যা গ্রহণ করেছেন তিনি।
জানা গেছে, আগামী ১৭ মার্চ থেকে এই প্রকল্পে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত দিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেব।
দেবের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রযোজক রানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, সাত হাজার সিনেমা টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন দেব। টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানো এবং বাংলা সিনেমার স্বার্থে কাজ করার জন্য দেবকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দেব। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বাইক এম্বুলেন্স দাদা’, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এছাড়া দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দেশু ৭’ সিনেমার, যেখানে তার বিপরীতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। অন্যদিকে ‘খাদান ২’ সিনেমায় কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেতা।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








