নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
বিনোদন ডেস্ক : স্ত্রী মুশফিকা মাসুদকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী যৌথভাবে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। ঈদুল ফিতরে ৩য় দিন বঙ্গতে দেখা যাবে এটি। এরমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা। ছবির গল্প লিখেছন অমিতাভ। তার সঙ্গে আছেন স্ত্রী মুশফিকাও।
সিনেমাটি নির্মাণও করবেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই বছরে শেষেদিকে নতুন সিনেমার শুটিং শুরু করবো। গল্প লেখার কাজ চলমান। এরমধ্যে সবকিছু ঠিক করেবো। সামনে বছরে সিনেমাটা মুক্তি দিতে চাই। সেইভাবে সবকিছু গুছানো হয়েছে।’
জানা গেছে, মাইগ্রেশন নিয়ে হবে গল্পটি। মাইগ্রেশন নিয়ে নানা ভোগান্তির চিত্র এতে ফুটে উঠবে।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দুটি গল্প নিয়ে কাজ চলছে। তবে আমি মাইগ্রেশনের গল্প নিয়ে সিনেমাটা আগে বানাতে চাই। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সবকিছু জানাতে পারবো।’
ঈদে মুক্তি পাবে অমিতাভ রেজা ‘লাভ সিটার’। ওয়েব ফিল্মটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে- যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক।
এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি। কারণ কখনও কখনও মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণির সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।’
এএম সিনেমার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।
(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








