আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
বিনোদন ডেস্ক : রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে আসন্ন ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সম্প্রতি সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র সংগ্রামের আভাস পাওয়া গেছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্য নিয়ে দর্শকরা কথা বলছেন, প্রশংসা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
কোনো দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাতা রেদওয়ান রনি উচ্ছ্বাসিত।
তিনি বলেন, ’সিনেমাটি সব বয়সী দর্শকদের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ”দম” সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্যে দিয়ে নিয়ে যাবে।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ’সিনেমা নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত নানা রকম দাপ্তরিক কাজ করতে হয়।
তার শেষ ধাপ হলো সেন্সর সার্টিফিকেট পাওয়া। সেটিও সম্পন্ন করলো ”দম”। গত আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই এটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা আমাদের গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। এই ঈদে বড় পর্দায় দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত।’
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।
(ওএস/এএস/মার্চ ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- 'পূর্ব বাংলায় অতি সাংঘাতিক মাত্রায় ত্রাস, বর্বরতা ও গণহত্যা চলেছে'
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শীতে পায়ের যত্ন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
-1.gif)








