সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
বিনোদন ডেস্ক : বড়সড় দুঃসংবাদ পেল টলিউড। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি কলকাতার অদূরে দিঘার কাছে একটি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, রবিবার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে দিঘার কাছে উড়িষ্যাল তালসারি সমুদ্র সৈকতে যান তিনি।
শুটিং চলাকালীন এক পর্যায়ে পানিতে নামলে হঠাৎ তলিয়ে যান।
পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
ধারাবাহিকটিতে তার সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
’
তিনি আরও জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজ করা হলে বিষয়টি সামনে আসে।
অন্যদিকে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, শুটিং শেষ হওয়ার পর তিনি পানিতে নামেন। সম্ভবত তিনি সাঁতার জানতেন না বা কোনোভাবে পানিতে আটকে পড়েছিলেন। টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন।
উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন, তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো টলিপাড়ায়। সহকর্মী ও ভক্তদের মধ্যে বিরাজ করছে গভীর শোক।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘চিরদিনই তুমি যে আমার’ রাহুলকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। রাজ চক্রবর্তী নির্মিত এ সিনেমায় তার কৃষ্ণ চরিত্র তখনকার সিনেমাপ্রেমীদের আবেগে ভাসায়।
এছাড়া ‘জ্যাকপট’, ‘কাগজের বউ’সহ আরও কয়েকটি সিনেমায় তার চরিত্রগুলো নন্দিত হয়।
(ওএস/এএস/মার্চ ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় ইউএনওর প্রচেষ্টায় ৫ দিন পর জ্বালানি তেল এলো পাম্পে
- কাপ্তাইয়ে সরকারি চাল ও এডিবি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
- পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু
- কালিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাত সর্দার ইয়ার আলীর রিমান্ড শুনানি মঙ্গলবার
- শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ
- পদ্মা সেতুর কাছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি
- তেল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় জরিমানা
- মুন্সীগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি, ১১ জনের শরীরে শনাক্ত
- জব্দকৃত ১০৯০ লিটার পেট্রোল বিক্রির লক্ষাধিক টাকা সরকারী কোষাগারে জমা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু
- বলাৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার
- চিত্রা নদীতে ডুবে নিখোঁজের দু’দিন পর আরিয়ার মরদেহ উদ্ধার
- সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
- সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ'র
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- মন্দির ও বসতভিটা উদ্ধারের দাবিতে সাবেক নারী ক্রিকেটারের সংবাদ সম্মেলন
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
- নিউ ইয়র্কে মসজিদে ভাঙচুর, কোরআন ছিঁড়ে দরজায় মলমূত্র লেপন
- আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে
- বমি ভাব সারাতে ঘরোয়া টোটকা
- মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব নিউজিল্যান্ডের
- ৬ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির
- সমুদ্র সৈকতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
- ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক চালু হচ্ছে
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ'র
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
-1.gif)








