E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান

২০২৬ এপ্রিল ১৫ ১৪:০৬:৪৬
নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘কোথায় যেন’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিনতি।

গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে ‘কোথায় যেন’ গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।


গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খানকে। তাদের নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন রাজ ইসলাম।
প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স।

মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে, যেখানে শহরের পুরোনো আবহ ফুটে উঠেছে। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যায়নের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

গানে গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী।

সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে। গানটি শোনা যাবে বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০২৬)

















পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test