ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার নির্বাচন। নির্বাচনের একদিন আগেই আজ বুধবার (২২ এপ্রিল) ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি) সদর দপ্তর কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুই মামলার তদন্ত করছে। রেশন দুর্নীতি এবং ফ্ল্যাট প্রতারণা মামলা।
ফ্ল্যাট প্রতারণা মামলায় এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সদর দপ্তর কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন নুসরাত জাহান। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
সকালেই কলকাতা টালিগঞ্জের বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরের উদ্দেশে রওনা দেন নুসরাত জাহান। এরপর প্রায় ১১টার দিকে সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। পরনে ছিল সাদা সালোয়ার। চোখে মুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমে সোজা ইডির দপ্তরের দিকে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করেন অভিনেত্রীকে যে, তাকে কোন মামলায় তলব করা হয়েছে। তিনি কোনো উত্তর না দিয়ে সোজা ইডি দপ্তরে প্রবেশ করেন।
অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৪ এবং ২০১৫ সালে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ৪০০ জনের বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুপি নিয়েছিলেন একটি বেসরকারি সংস্থার নাম করে। বেসরকারি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান।
ইডি সূত্রে জানা গেছে, অভিনেত্রী নুসরাত জাহান ইডির দিল্লির দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যেদিন হাজিরা দিতে বলা হয়েছে, সে সময়ে তার দিল্লিতে থাকার কথা। তাই নির্দিষ্ট দিনে তাকে দিল্লি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হলে ভালো হয়। কিন্তু তার এই দাবিকে ইডি না মঞ্জুর করে কলকাতার ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেন। আজ ইডির সদর দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।
জানা গেছে, নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলা অফিসার থাকবেন। পাশাপাশি তদন্তকারী অফিসার ও একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার কর্মকর্তা থাকবেন। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পর তার বয়ান রেকর্ড করা হবে। তার বয়ানের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সাক্ষাৎ
- ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
- ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব’
- ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
-1.gif)








