‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
বিনোদন ডেস্ক : সংগীত মানুষের হৃদয় ছুঁয়ে দেয় এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে সবাইকে একত্রিত করে-এমনটাই বিশ্বাস বাংলাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী রুনা লায়লার। প্রায় দুই দশক পর ভারতের রাজধানী দিল্লি সফরের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সংগীতের এই অসাধারণ শক্তির কথা তুলে ধরেছেন।
আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিতব্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত করা হবে তাকে। এ উপলক্ষে ঢাকা থেকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুনা লায়লা বলেন, “সংগীতের মধ্যে এক ধরনের ঐশ্বরিক শক্তি রয়েছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হৃদয়ে পৌঁছাতে পারে। সংগীত কোনো সীমান্ত মানে না, বরং মানুষকে একত্রিত করে।”
দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনের দুই কিংবদন্তিতুল্য লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। রুনা লায়লা বলেন, তারা এই অঞ্চলের সংগীতের ‘স্তম্ভ’ ছিলেন, যাদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চায় থাকা এই শিল্পীর পথচলা শুরু খুব অল্প বয়সে। মাত্র ১২ বছর বয়সেই গান রেকর্ডিং শুরু করেন তিনি এবং ষাটের দশকে পাকিস্তানি টেলিভিশনে দ্রুত জনপ্রিয়তা পান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তিনি ফিরে আসেন নিজের শিকড়ে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৪ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর আমন্ত্রণে ভারতে প্রথম সফর করেন রুনা লায়লা। সে সময় তিনি অবাক হয়ে দেখেন, পাকিস্তানে গাওয়া তার গানগুলো এরই মধ্যেই ভারতীয় শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তার মতে, এটি সংগীতের সীমাহীন শক্তিরই প্রমাণ।
পরবর্তীতে বলিউডের একাধিক চলচ্চিত্রে কণ্ঠ দেন তিনি। ‘এক সে বধকর এক’, ‘ঘারুন্দা’ ও ‘অগ্নিপথ’-এর মতো ছবিতে তার গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তার গাওয়া ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি আজও শ্রোতাদের হৃদয়ে অম্লান। সম্প্রতি কোক স্টুডিও-তে নতুনভাবে গানটি পরিবেশন করে আবারও আলোচনায় আসেন তিনি।
আসন্ন দিল্লি সফর প্রসঙ্গে রুনা লায়লা বলেন, শেষ কবে তিনি দিল্লি গিয়েছেন তা তার মনে নেই, তবে কাজের সূত্রে কলকাতায় তার নিয়মিত যাতায়াত রয়েছে। ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাকে তিনি একটি ‘চমৎকার উপহার’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানো প্রয়োজন। কারণ সংগীতই পারে মানুষের মধ্যে দূরত্ব কমাতে এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে।
সাক্ষাৎকারে আশা ভোঁসলের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিও ভাগ করে নেন তিনি। প্রথম সাক্ষাতে প্রণাম করতে চাইলে আশা ভোঁসলে তাকে আলিঙ্গন করে বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। এমনকি একাধিকবার নিজ হাতে রান্না করে তাকে আপ্যায়নও করেছেন।
রুনা লায়লা বলেন, “লতা দিদি ও আশা দিদি জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাদের মতো শিল্পীর অভাব কখনো পূরণ হওয়ার নয়।”
(ওএস/এএস/মে ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
-1.gif)








