বাংলা সিনেমাকে গুরুত্ব দিয়ে চালু হচ্ছে ‘উৎসব’ ওটিটি
বিনোদন ডেস্ক : ডিজিটাল বিনোদনের দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আসছে নতুন চমক। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’।
বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এই প্ল্যাটফর্মটির।
শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। শুধু নতুন সিনেমা নয়, নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘উৎসব’।
যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন ভান্ডার।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন জাহিদ হাসান অভি।
‘উৎসব’ নিয়ে তিনি বলেন, বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বাংলা সিনেমা পৃথিবীরজুড়ে মুক্তি পেলেও এখনো অনেক অনেক প্রবাসীরা হাতের নাগালেই নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পান না। তাদের জন্য আমাদের উৎসব প্লাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।
তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই দর্শকদের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। ‘উৎসব’ সেই শূন্যস্থান পূরণ করতে চায়। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট বিশ্বের যেকোনো জায়গা থেকেই দেখতে পারবেন।
প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এগিয়ে থাকতে চায় প্ল্যাটফর্মটি। প্রথম দিকে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েব সাইটে ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে ‘উৎসব’ অ্যাপ ডাউনলোড করে থাকতে পারবেন উৎসবের সঙ্গে। পরবর্তী কিছু দিনের মধ্যেই আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সহজে পাওয়া যাবে এই প্ল্যাটফর্মের সেবা।
(ওএস/এএস/মে ১৮,২০২৬)
পাঠকের মতামত:
- গরমে আখের রস পান, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
- বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট
- ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে যুবলীগের মিছিল
- বাংলা সিনেমাকে গুরুত্ব দিয়ে চালু হচ্ছে ‘উৎসব’ ওটিটি
- ‘সবুজ অর্থনীতি গড়তে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করছে’
- দিনাজপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
- নড়াইলে একই দিনে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ‘বার্সায় যাওয়া ভুল ছিল’
- রাজবাড়ীতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ঢুকতে না পেরে সাংবাদিকদের ক্ষোভ
- ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন ৫ শর্ত
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘সবুজ অর্থনীতি গড়তে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করছে’
-1.gif)








