চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার বাংলায়
বিনোদন ডেস্ক : আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’-তে মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলায় ডাব করা চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ বা ‘সৌভাগ্যের ছোট্ট তারা’। এটি প্ল্যাটফর্মটিতে প্রচার হতে যাওয়া চতুর্থ বাংলা ডাবকৃত মাইক্রোড্রামা।
আন্তর্জাতিকভাবে ওটিটি ও বিভিন্ন শর্ট-ড্রামা অ্যাপে এবং ইউটিউবে ব্যাপক ঝড় তোলা এই চাইনিজ মাইক্রোড্রামাটি মূলত একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার গল্প।
নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে সু বাও নামের এক ছোট্ট মেয়ে।
জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্রের কারণে দত্তক পরিবার তাকে ‘দুর্ভাগ্যের প্রতীক’ ভেবে অবহেলা ও কষ্ট দিতে থাকে।
অন্যদিকে, তার মা এক রহস্যময় অশুভ শক্তির কারণে শূন্য জগতে বন্দি হন।
পরিবার হারিয়ে সু বাও একপর্যায়ে তার মামাবাড়িতে আশ্রয় পায় এবং সেখানে প্রথমবারের মতো সত্যিকারের স্নেহ-ভালোবাসা খুঁজে পায়। সময়ের সাথে সাথে সে তার আসল বাবার সন্ধান পায় এবং আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি-র সহায়তায় নিজের সুপ্ত ক্ষমতা সম্পর্কে জানতে পারে।
অবশেষে নানা বাধা-বিপত্তি পেরিয়ে সু বাও তার বন্দি মাকে মুক্ত করে, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে এবং প্রমাণ করে যে সে আসলে সবার জীবনের সত্যিকারের ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।
বাঙালি দর্শকদের উপযোগী এই সিরিজটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল। কণ্ঠাভাবিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রুবাইয়া মতিন গীতি।
দীপ্ত টিভির কণ্ঠঅভিনয় শিল্পী দলের অংশগ্রহণে তৈরি পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই সিরিজটি আগামী ৩০ জুন থেকেই দর্শকরা দীপ্ত প্লেতে উপভোগ করতে পারবেন।
(ওএস/এএস/জুন ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল
- চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার বাংলায়
- কার্যালয়ে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মামলা দায়ের
- ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন জাপানের
- সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আবারো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
- ‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’
- বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
- নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- পুলিশে বড় রদবদল
- ‘৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
- আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
- ইয়াহিয়া নয়, বঙ্গবন্ধুই বাংলাদেশের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি
- পাকশী রেল ভূ-সম্পত্তি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- তাসকিন ও মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ-এসির ২৪ ক্রেতা
- ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’র উদ্বোধন ৪ জুলাই
- নড়াইল-২ আসনের এমপির ব্যক্তিগত সহকারি বরখাস্ত
- চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- ভাঙ্গায় দু'পক্ষের ১৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত কমপক্ষে ৫০
- শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
- বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে শিক্ষক ছেলের বিরুদ্ধে থানায় মামলা
- সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সোনাতলায় ১৬ হাজার মানুষের মহাভোজ, অলৌকিক নাকি সুপরিকল্পিত, জনমনে নানা প্রশ্ন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আবারো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







