বিশ্বজুড়ে সিনেমার স্বর্গ হতে চায় মরক্কো, হচ্ছে মেগা ‘সিনেমা সিটি’
বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের আরও বেশি আকৃষ্ট করতে মরক্কো সরকার নির্মাণ করছে আধুনিক ‘ইন্টারন্যাশনাল সিনেমা সিটি’। দেশটির ঐতিহাসিক ওয়ারজাজাত শহরে গড়ে উঠছে এই বিশাল চলচ্চিত্র প্রোডাকশন হাব, যা ভবিষ্যতে হলিউডসহ বিশ্বের বড় বড় স্টুডিওগুলোর অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটির নির্মাণকাজ গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শহরের প্রবেশমুখে প্রায় ২৪ একর জমির ওপর নির্মিত হচ্ছে এই মেগা কমপ্লেক্স। এতে বিনিয়োগ করছে মরক্কো সরকার প্রায় ২৪০ মিলিয়ন মরোক্কান দিরহাম।
অ্যাটলাস পর্বতমালা ও সাহারা মরুভূমির মাঝামাঝি অবস্থানের কারণে ওয়ারজাজাত বহু বছর ধরেই আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের কাছে জনপ্রিয়। নতুন সিনেমা সিটিতে প্রি-প্রোডাকশন, শুটিং, পোস্ট-প্রোডাকশন, ভিএফএক্স এবং স্ক্রিনিং- সব সুবিধাই থাকবে একই স্থানে।
এছাড়া নির্মিত হবে অত্যাধুনিক সাউন্ড স্টেজ, এডিটিং ও স্ক্রিনিং রুম, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইমারসিভ প্রযুক্তির জন্য বিশেষ বিভাগ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশি-বিদেশি শুটিং ইউনিটের জন্য আবাসন সুবিধা।
‘গ্লাডিয়েটর ২’ সিনেমারও শুটিং হয়েছে মরক্কো
আন্তর্জাতিক প্রযোজকদের আকৃষ্ট করতে মরক্কো সরকার দিচ্ছে ৩০ শতাংশ ক্যাশ রিবেট, ভ্যাট অব্যাহতি, শুটিং সরঞ্জাম ভাড়ায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা।
ওয়ারজাজাতে এর আগে ‘গ্ল্যাডিয়েটর ২’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’, ‘গেম অব থ্রোনস’-এর কিছু অংশ এবং ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’সহ একাধিক আন্তর্জাতিক প্রযোজনার শুটিং হয়েছে।
মরক্কো সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে শুটিং হওয়া বিদেশি প্রযোজনাগুলো থেকে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। নতুন সিনেমা সিটি চালু হলে এই বিনিয়োগ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনা নেই মরক্কো কোচের
- পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি, দুর্গতদের মুখে হাসি ফোটাল ওয়াগ্গাছড়া জোন
- বিশ্বজুড়ে সিনেমার স্বর্গ হতে চায় মরক্কো, হচ্ছে মেগা ‘সিনেমা সিটি’
- বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও
- হাইকোর্টের রায় বহাল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
- পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ
- নতুন মার্কিন হামলায় ইরানে নিহত ১৪
- সোনার দাম ভরিতে কমলো আরও ৩৩২৪ টাকা
- ‘যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে’
- ‘বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে’
- ‘ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে’
- ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে’
- আধ ঘন্টাব্যাপী গোলাবর্ষণে পাকবাহিনীর ১৯ জন সৈন্য নিহত
- ঈশ্বরদীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান
- গোপালগঞ্জে ওয়াকিটকিসহ প্রতারক আটক
- জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি
- গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
- ঝুঁকিপূর্ণ বসতি, অচল জীবন: কাপ্তাইয়ে ঝিরির ঢল ও পাহাড় ধসের আতঙ্ক
- গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ
- টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড় ধসের আতঙ্ক, খোলা হলো ২০টি আশ্রয়কেন্দ্র
- বুক সমান পানিতে বিজিবির টহল, সীমান্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- অফসাইডে ফুটবল বিশ্বকাপ
- ফুলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র পরিচিতি সভা
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে’
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
০৯ জুলাই ২০২৬
- বিশ্বজুড়ে সিনেমার স্বর্গ হতে চায় মরক্কো, হচ্ছে মেগা ‘সিনেমা সিটি’
- বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও
-1.gif)







