বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত
বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তবে এবারই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্টে গাইলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
শুক্রবার (২৪ জুলাই) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তার কনসার্ট। সঙ্গে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
৭৪ বছর বয়সেও রুনা লায়লা যেভাবে কনসার্টে গেয়েছেন, তাতে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক-শ্রোতারা। বিষয়টি শিল্পীর নজর এড়ায়নি।
তাই সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।
রুনা লায়লা বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, আমার প্রতি এতো ভালোবাসা জানানোর জন্য।
আমি সত্যিই সম্মানিত। বাংলাদেশে থাকতে পেরে, বাংলাদেশে গাইতে পেরে আমি গর্বিত; শুধু বাংলাদেশই নয়, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। অনেক মানুষ আমার ভক্ত, তাদের দোয়া ও ভালোবাসায় আমি এতদূর এসেছি।’
শিল্পকলার কনসার্ট প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘কদিন আগে একটি কনসার্ট করেছি। এরপর থেকে যত মেসেজ ও মন্তব্য পেয়েছি, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের জন্যই আমি গেয়ে যেতে চাই। কারণ আপনাদের আমি ভালোবাসি। এটাও জানি, আপনারা আমাকে এবং আমার গানকে কতটা ভালোবাসেন। দুর্ভাগ্যজনকভাবে যেখানে কনসার্ট হয়েছে, সেখানে জায়গার সংকুলান হয়নি। ৭৫০ জনের বেশি মানুষের জায়গা ছিল না। আশা করছি, শিগগিরই আরও বড় পরিসরে কনসার্ট করবো। যেখানে অনেক অনেক মানুষ উপস্থিত থাকতে পারবেন। সে রকম সুযোগ নিশ্চয়ই পাবো, যেখানে সবার জন্য গাইতে পারবো।’
রুনা লায়লার এই ভিডিওবার্তা থেকে ধারণা করা যাচ্ছে, শিগগিরই হয়তো ঢাকায় ফের একটি কনসার্টে গাইতে পারেন তিনি।
এদিকে আগামী মাসের শুরুতেই বরেণ্য এই শিল্পী গান শোনাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনি ও ৮ আগস্ট মেলবোর্নে গাইবেন তিনি।
(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








