‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে’
বিনোদন ডেস্ক : দেশের রাজনীতি, সমাজব্যবস্থা ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আবারও সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দুর্নীতি, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক বৈষম্য এবং জনসচেতনতার অভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
স্ট্যাটাসের শুরুতেই সাম্প্রতিক একটি ঘটনাকে উল্লেখ করে আসিফ আকবর লেখেন, ছোটোখাটো চুরি বা অন্যায়ের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু যারা বড় পরিসরে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, তাদের বিরুদ্ধে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।
তার ভাষায়, ‘লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দেশটাকে খোকলা করে এরাই আবার হয়ে যায় জনপ্রতিনিধি। সাধারণ মানুষই তাদের নেতা বানায়, অভিভাবক বানায়। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদের পেছনেই ঘোরে।’
তিনি আরও লেখেন, আন্দোলন-সংগ্রামে সাধারণ মানুষ ত্যাগ স্বীকার করলেও শেষ পর্যন্ত তারাই আবার একই নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে। ফলে দেশের রাজনৈতিক ও সামাজিক সংকটের পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন এই সংগীতশিল্পী।
স্ট্যাটাসে ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র ৭০ বছর পূর্তির প্রসঙ্গও টানেন আসিফ। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করে নিজের মতামত তুলে ধরেন।
সম্প্রতি দেশের ফুটবল প্রশাসন নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানে আগের ধ্যানধারণারই পুনরাবৃত্তি হচ্ছে। এটিকে তিনি বৃহত্তর একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার অংশ হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসের শেষদিকে আসিফ আকবর লেখেন, ‘এই দেশের মানুষের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের বিনাশে নিজেরাই যথেষ্ট।’ তার মতে, দেশের তরুণরাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, আর সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি।
প্রসঙ্গত, সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন আসিফ আকবর। তার নানান বক্তব্য ও স্ট্যাটাস প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








