বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
বিনোদন ডেস্ক : ভারতের আসামে ভয়াবহ বন্যায় হাজারো পরিবার গৃহহারা হয়েছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ত্রাণসামগ্রী বিতরণের পর এবার বন্যায় ঘর হারানো পরিবারগুলোর জন্য ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের মানবিক সংগঠন ‘বিইং হিউম্যান’ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। এর লক্ষ্য, বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলোর মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা।
জানা গেছে, শুরু থেকেই বন্যাদুর্গত মানুষের জন্য খাবার, পানীয় ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছিল ‘বিইং হিউম্যান’। এখন সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপে গৃহহারা মানুষদের জন্য আধা স্থায়ী ঘর নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। বাকি ঘরগুলোর নির্মাণকাজও পর্যায়ক্রমে এগিয়ে চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিনেতা রণদীপ হুদাকে বন্যাদুর্গত এলাকায় সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিতে দেখে উদ্যোগটি আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন সালমান খান। পরে রণদীপের সঙ্গে আলোচনা করে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল শিখস-এর পুনর্বাসন কার্যক্রমে যুক্ত হন।
গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানান, বাঁশ ও টিন দিয়ে এমন আধা স্থায়ী ঘর নির্মাণ করা হচ্ছে, যা বন্যার সময় তুলনামূলক নিরাপদ থাকবে। প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার রুপি ব্যয় হবে। এরপরই সালমান খান সংগঠনটির সঙ্গে হাত মিলিয়ে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।
অমরপ্রীত সিং বলেন, ‘সালমান খান কয়েক দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বর্তমানে শিবসাগর জেলার নেপালি খুটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০টি নতুন ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে।’
এদিকে অভিনেতা রণদীপ হুদাও নিয়মিত দুর্গত এলাকায় অবস্থান করে ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘শিবসাগর রেলস্টেশনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বহু পরিবার আশ্রয় নিয়েছে। আমরা প্রতিদিন তাদের জন্য খাবার রান্না করছি এবং বিতরণ করছি। মানবতাই সবার আগে। আমি সবাইকে অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। শুধু এখানে নয়, যেখানেই মানুষ বিপদে পড়বে, সেখানেই আমাদের এগিয়ে আসা উচিত।’
মানবিক কর্মকাণ্ডে বরাবরই সক্রিয় সালমান খান। এবারও আসামের বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে ৫০০টি ঘর নির্মাণের উদ্যোগ তার সেই মানবিক অবস্থানেরই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।
(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








