থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড় থেকে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তারা থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। শুটিংয়ের একটি দৃশ্য ধারণ করতে থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ে গিয়েছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। দৃশ্যের শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় ঘটে বিপত্তি।
হাসপাতাল থেকে খায়রুল বাসার গণমাধ্যমকে দুর্ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’
হঠাৎ করে দুর্ঘটনা ঘটায় প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি তারা। এ সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খায়রুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।
জানা গেছে, দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে তার। চিকিৎসার জন্য পরে তাকে পাতায়ার হাসপাতালে নেওয়া হয়।
নিজের শারীরিক অবস্থা জানিয়ে বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’
তবে খায়রুল বাসারের চেয়ে চিত্রগ্রাহক মেহেদী রনি বেশি আহত হয়েছেন বলে জানান এই অভিনেতা। তার শরীরের বিভিন্ন অংশ ছিড়ে গেছে। দুজনকেই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। বাসার বলেন, ‘মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে হবে। যদিও কাল আমার শুটিং ছিল না। পরে ছিল। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২-৩ দিন শুটিং করা সম্ভব নয়।’
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর কিছুটা বিরতি শেষে বিদেশে গিয়ে আবারও শুটিংয়ে ফিরেছিলেন তিনি। যদিও থাইল্যান্ডে যে নাটকগুলোর শুটিং হচ্ছে, সেগুলোর নাম এখনো জানা যায়নি। নাটকগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। এসব নাটকে খায়রুল বাসারের সঙ্গে অভিনয় করছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন শিল্পী।
(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
-1.gif)








