হাওরের গল্পে রুনা খানের ‘জলপবন’
বিনোদন ডেস্ক : বড়পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী রুনা খান। ‘হালদা’, ‘ছিটকিনি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার হাওর অঞ্চলের মানুষের জীবন ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন এই অভিনেত্রী।
সিনেমাটি নির্মাণ করছেন রাজন তালুকদার। সুনামগঞ্জের হাওর এলাকায় গত ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে ‘জলপবন’র শুটিং। চলতি মাসজুড়েই সেখানে সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে।
শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই যুক্ত হওয়া। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
‘জলপবন’ একটি স্বাধীন চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেরই এটি প্রথম সিনেমা। নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন।
নতুনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত তেমন কেউ নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে।’
সিনেমাটিতে রুনা খানের পাশাপাশি প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য। আর সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও সিনেমাটিতে যুক্ত হয়েছেন। তাদের অনেকেই থিয়েটারের সঙ্গে জড়িত।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে। ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ জানানো হবে। এতে রুনা খানের সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’। নতুন সিনেমার শুটিংয়ের পাশাপাশি একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন রুনা খান।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
- হাওরের গল্পে রুনা খানের ‘জলপবন’
- নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী’
- ‘সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া'
- রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন
- পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ছাত্রদলের শুভেচ্ছা
- আজ থেকে সারাদেশে কলেরার টিকা শুরু
- বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ‘আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি’
- মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
- রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
- ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের ওপর হামলা, ৯ দিন পর চিকিৎসাধীন রকিবের মৃত্যু
- পশ্চিম সুন্দরবনে কমছেনা বন অপরাধ
- পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
- সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
- নকশায় আবাসিক, বাস্তবে দোকান-গোডাউন: সিডিএর নোটিশের পরও চলছে বাণিজ্য
- রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা
- ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
-1.gif)








