‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মধুমিতা সিনেমা হলে চলচ্চিত্র উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশের চলচ্চিত্রশিল্প এখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় দেশে প্রায় ৮৪০ থেকে ৮৫০টি সিনেমা হল ছিল।
এখন দর্শক যায় এমন সিনেমা হলের সংখ্যা কমে প্রায় ১১৪টিতে নেমে এসেছে। মধুমিতা সিনেমা হলও এখন মূলত দুই ঈদে বেশি সক্রিয় থাকে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।
চলচ্চিত্রের এই সংকটের পেছনে প্রযুক্তিগত পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, রেডিও, ট্রানজিস্টর, ক্যামেরা, ক্যাসেট প্লেয়ার ও সিডির মতো একসময়কার জনপ্রিয় উপকরণ এখন অনেকটাই ইতিহাসের অংশ। একটি মোবাইল ফোনেই এখন সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ও ভিডিও করা যায়।
এই পরিবর্তন মানুষের বিনোদনের ধরন ও মনোজগতেও পরিবর্তন এনেছে।
জহির উদ্দিন স্বপন বলেন, দর্শকের এই পরিবর্তিত মনোজগত বুঝতে না পারলে শুধু ঈদ বা কোরবানির সময় সিনেমা হলে দর্শক আসবে। তাই নির্মাতাদের নতুন দর্শক এবং ডিজিটাল বাজারকে বুঝতে হবে।
তিনি বলেন, এখন বিনোদন কনটেন্টের বড় বাজার ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটপ্লেসে চলচ্চিত্র ও অন্যান্য কনটেন্ট পৌঁছে দিতে পারলে দর্শক নিজের ডিজিটাল ডিভাইসে তা দেখতে পারবেন এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নির্মাতারাও অর্থ পাবেন। এতে চলচ্চিত্রের আয়ের সুযোগ প্রচলিত সিনেমা হলনির্ভর ব্যবস্থার তুলনায় অনেক বাড়তে পারে।
চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, উদ্যোক্তা, নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের দায়িত্ব শুধু তাঁদের নিজেদের ওপর ছেড়ে দিলে হবে না। এই খাতের জন্য রাষ্ট্রকে নীতিগত সহায়তা দিতে হবে।
তিনি বলেন, চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম ও কল্যাণবোধ তৈরি করা সম্ভব। এ কারণে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরে রাখতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে গুণী শিল্পীদের সম্মাননা দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন। নিজের কৈশোর ও তারুণ্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, যাঁদের সিনেমা দেখে ও গান শুনে একটি প্রজন্মের রুচি ও সংস্কৃতিবোধ তৈরি হয়েছে, তাঁদের সামনে উপস্থিত হতে পারা এবং সম্মান জানাতে পারা তাঁর জন্য বিরল সুযোগ।
তিনি বিশেষভাবে কিংবদন্তি শিল্পীদের মধ্যে সুজাতা, আজিম ও সুচন্দার নাম উল্লেখ করেন। একই সঙ্গে যেসব গুণী শিল্পী এরই মধ্যে প্রয়াত হয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, অভিনেতা আব্দুল আজিজ, অভিনেত্রী দিলারা জামান এবং সিনেমা হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- টেস্ট র্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’
- গাজায় কবর দেওয়ার জায়গার সংকট
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
- বিনামূল্যে বস্তিবাসীর চক্ষু চিকিৎসা, উদ্বোধন করলেন ডা. জুবাইদা
- কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাকসেনাদের জগন্নাথ দিঘী ঘাঁটি আক্রমণ করে
- মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু
- গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা
- চাটমোহর সরকারি হাইস্কুলে অভিভাবক সমাবেশ
- সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








