‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
বিনোদন ডেস্ক : অর্ধ দশক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপিকা সামিয়া আফরিন। প্রথম দফায় কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সিঙ্গাপুরে দুই বছর চিকিৎসা নেওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরেন। কিন্তু পুনরায় তার শরীরে বাসা বেঁধেছে এই মরণব্যাধি।
সামিয়া আফরিনের এবার ওভারিয়ান ক্যানসার শনাক্ত হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। এখন কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। রবিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি।
সামিয়া আফরিনের ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় ২০২২ সালে। শুরুতে তার বিশ্বাসই হচ্ছিল না যে ক্যানসার হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন করতেন, নিয়মিত শরীরচর্চাও করতেন। তাই তার মনে হয়েছিল, হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। পরে সিঙ্গাপুরে বিস্তারিত পরীক্ষার পর বিশ্বাস করেন তার ক্যানসার
সামিয়া আফরিনের ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় ২০২২ সালে। শুরুতে তার বিশ্বাসই হচ্ছিল না যে ক্যানসার হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন করতেন, নিয়মিত শরীরচর্চাও করতেন। তাই তার মনে হয়েছিল, হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। পরে সিঙ্গাপুরে বিস্তারিত পরীক্ষার পর বিশ্বাস করেন তার ক্যানসার
সামিয়া আফরিন বলেন, “মাত্র তিন মাস আগে আমার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট ধরা পড়ে—ওভারিয়ান ক্যানসার। ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। দুর্ভাগ্যবশত, এটি ছিল হাই-গ্রেড কার্সিনোমা, তাই এখন আমাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।”
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সামিয়া আফরিন। চিকিৎসা পদ্ধতি উল্লেখ করে এই সঞ্চালক বলেন, “গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। তাই এবারের অভিজ্ঞতা আমার কাছে একটু অন্যরকম।”
কেমোথেরাপির নেওয়ার কারণে চুল পড়ে যেতে পারে, তা আগেই জানিয়েছেন চিকিৎসকরা। তাই মানসিকভাবে প্রস্তুত সামিয়া আফরিন। তিনি বলেন, “ডাক্তার বলেছেন, ‘কেমোর কারণে চুল পড়ে যেতে পারে।’ তাই বিষয়টা নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।”
প্রথমবার কোলন ক্যানসারে আক্রান্ত হন সামিয়া আফরিন। সেটিও চতুর্থ ধাপে ছিল। ক্যানসার ছড়িয়ে পড়েছিল ফুসফুস ও লিম্ফ নোডেও
প্রথমবার কোলন ক্যানসারে আক্রান্ত হন সামিয়া আফরিন। সেটিও চতুর্থ ধাপে ছিল। ক্যানসার ছড়িয়ে পড়েছিল ফুসফুস ও লিম্ফ নোডেও
চুল ঝরে যাওয়ার অগ্রিম বার্তা পেয়ে চুলের নতুন কাট দিয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, “তাই আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম।”
সামিয়া আফরিন তার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র পোস্ট করেছেন। তার কোনো কোনো ছবিতে সামিয়াকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। কঠিন এই লড়াই নিয়ে তিনি বলেন, “আমার এই জার্নির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন—এই লড়াই কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।”
প্রথমবার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দীর্ঘদিন নিজের মধ্যে রেখেছিলেন সামিয়া আফরিন। পরিবার ও খুব কাছের কয়েকজন বন্ধু ছাড়া তেমন কেউ জানতেন না খবরটি
প্রথমবার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দীর্ঘদিন নিজের মধ্যে রেখেছিলেন সামিয়া আফরিন। পরিবার ও খুব কাছের কয়েকজন বন্ধু ছাড়া তেমন কেউ জানতেন না খবরটি
সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়ে সকলের দোয়া প্রার্থনা করেছেন সামিয়া আফরিন। তিনি বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারো যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগির আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।”
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
২৪ আগস্ট ২০২৬
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
-1.gif)








