E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’ 

২০২৬ সেপ্টেম্বর ০৫ ০০:৪৩:১২
সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’ 

বিনোদন ডেস্ক : ক্লোজআপ ওয়ান তারকা সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। বিশ্বরঙ প্রেজেন্টসের ব্যানারে প্রকাশিত গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও। সেখানে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।

‘প্রেম লীলা’ গানের কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে নতুন মাত্রা, যা প্রেমের আবেগকে আরও গভীরভাবে প্রকাশ করেছে।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণে ছিলেন অনিক চন্দা, মেকআপে জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনায় রাকিব আহমেদ এবং কালার গ্রেডিং করেছেন এস. এম. তুষার। ভিডিওজুড়ে দেশীয় পোশাক, নান্দনিক সেট, লোকজ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নানা উপাদান ব্যবহার করা হয়েছে, যা গানটির ভাব ও সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে।

এরই মধ্যে ‘প্রেম লীলা’ গানটির শুভমুক্তি হয়েছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও উপভোগ করতে পারবেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)


পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test